চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সচিবালয়ে আগুন: পুড়ে গেছে উপদেষ্টা আসিফ-নাহিদের কক্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সচিবালয়ে আগুনে পুড়ে গেছে উপদেষ্টা আসিফ-নাহিদের কক্ষের ক্ষতিসম্পন্ন অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

প্রায় ১০ ঘণ্টা চেষ্টার পর পুরোপুরি নিভেছে সচিবালয়ে লাগা আগুন। আগুনে প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য, সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলামের কক্ষ।

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন। পুরোপুরি নিভে দুপুর পৌনে ১২টার দিকে। ঘটনার তদন্তে ইতিমধ্যে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

জানা গেছে, সচিবালয়ের ৭ নম্বর ভবনের আগুনে তিনটি ফ্লোর পুড়ে গেছে। পুড়ে গেছে কয়েকটি মন্ত্রণালয়ের অনেক নথি। আগুন নেভাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক দমকল কর্মী। বর্তমানে সচিবালয়ে কর্মরত ছাড়া গণমাধ্যমসহ অন্য কাউকে সচিবালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে কয়েকটি ভবনে।

এ ঘটনার পর সচিবালয় এবং আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেনা ও পুলিশের পাশাপাশি বাড়তি মোতায়েন করা হয়েছে বিজিবি ও র‌্যাব।

ট্যাগ: উপদেষ্টাসচিবালয়সচিবালয়ে আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএলে দল পেলেন আজিজুল হাকিম

পরবর্তী

হাইকোর্টের নতুন রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী

পরবর্তী
হাইকোর্টের নতুন রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টের নতুন রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী

বিশাল সংখ্যক মুসল্লি ওমরাহ পালন করতে গ্র্যান্ড মসজিদে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমরাহ পালনকারীদের জন্য গ্র্যান্ড মসজিদে বিনামূল্যে স্টোরেজ সুবিধা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT