বাংলাদেশ

ফুলবাড়িয়ায় ভবনে বিস্ফোরণের পর আগুন

বহু হতাহতের আশঙ্কা

Bangladesh Emergency Department scene with crowd, firefighters, and police. Channel i News - চ্যানেল আই নিউজ

Emergency response at a Bangladesh hospital entrance with firefighters, police, and crowd of onlookers. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর ফুলবাড়িয়ায় বিআরটিসি কাউন্টারের পাশের ভবনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

এই ঘটনায় দু’জন নিহত হয়েছে। তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার ৭ মার্চ বিকেল ৫টার আগে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আহতরা একে একে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন চ্যানেল আই অনলাইনকে জানান, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের ৫টি ইউনিট সেখানে কাজ করছে। আমাদের টিম দু’জনের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহত অর্ধশতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…