জনপদ

লাইসেন্স ছাড়াই সার বিক্রি ও মজুদ, লাখ টাকা জরিমানা

স্টোরেজে সার ও বস্ত্রের বিশাল মজুদ, ব্যবসায়ীদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টোরেজে সার ও বস্ত্রের বিশাল মজুদ, ব্যবসায়ীরা আলোচনা করছেন, লাইসেন্স ছাড়া সার বিক্রি ও মজুদে লাখ টাকা জরিমানা।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মধুপুরে লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ দোকানে ১ লক্ষ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার জলছত্র ও পঁচিশ মাইল বাজারে লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের অপরাধে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেছেন।

জানা যায়, উপজেলার জলছত্র বাজারে সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রায়হানের সারের দোকানে ৫ হাজার, রহমতুল্লাহকে ৩ হাজার, আমিনুল ইসলাম মিন্টুকে ৫ হাজার, আমিনুল ইসলামের সারের দোকানে ৩ হাজার টাকা জরিমানা করেছে।

অপর দিকে, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন উপজেলার পঁচিশ মাইল বাজারে লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফজলুল হকের সারের দোকানে ১ লক্ষ টাকা ও আয়েশা এন্টারপ্রাইজের আলী আকবর খানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

এসময় মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ উপস্থিত ছিল।

বিষয়:জরিমানা ভ্রাম্যমান আদালত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…