চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানে মিলবে ভারতীয় পর্যটন ভিসা, জেনে নিন কেন্দ্র!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ২৭, জুন ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করছে ভারত। আগামীকাল রোববার (২৮ জুন) থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে (আইভিএসি) ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে।

গত ২৫ জুন ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের আইভিএসি কেন্দ্রগুলোতে পর্যটন ভিসার আবেদন নেওয়া হবে।

তিনি আরও জানান, আবেদনকারীর সংখ্যা, সেবার সক্ষমতা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রেও ট্যুরিস্ট ভিসা সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

যেসব কেন্দ্রে আবেদন গ্রহণ করা হবে

প্রথম ধাপে দেশের পাঁচটি আইভিএসি কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন জমা দেওয়া যাবে। কেন্দ্রগুলো হলো—

ঢাকা: যমুনা ফিউচার পার্ক, জি-১ ফ্লোর, সাউথ কোর্ট, প্রগতি সরণি, বারিধারা। ফোন: ০৯৬১২-৩৩৩৬৬৬, ০৯৬১৪-৩৩৩৬৬৬।

চট্টগ্রাম: সিটি সেন্টার (দ্বিতীয় তলা), সিডিএ অ্যাভিনিউ, পূর্ব নাসিরাবাদ। ফোন: ০২-৩৩৪৪৫৩১০০।

রাজশাহী: মরিয়ম আলী টাওয়ার (প্রথম তলা), বর্ণালী মোড় (পুরোনো বিলশিমলা)। ফোন: ০৭২১-৮১২৫৩৪, ০৭২১-৮১২৫৩৫।

খুলনা: রাহাত সেন্টার, ৭১ (নতুন), সৈয়দ আলী হোসেন সড়ক (আউটার বাইপাস রোড), ছোট বয়রা। ফোন: +৮৮০ ২৪৭ ৮৮৪৫৫০০।

সিলেট: রহিম টাওয়ার, সোবহানীঘাট, বিশ্বরোড। ফোন: ০৮২১-৭১৯২৭৩।

ভারতের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ বিরতির পর বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীরা আবারও পর্যটন ভিসার জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন।

ট্যাগ: কেন্দ্রভারতভারতীয় পর্যটন ভিসা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য চালু হচ্ছে নতুন বৈধ পথ

পরবর্তী

ফ্রান্সের পর জার্মানি-পোল্যান্ডে তীব্র তাপপ্রবাহ

পরবর্তী

ফ্রান্সের পর জার্মানি-পোল্যান্ডে তীব্র তাপপ্রবাহ

এনবিআরের রাজস্ব আদায় ৪ লাখ কোটি টাকা ছাড়াবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT