চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমন মৌসুমেই কম্বাইন হারভেস্টার ব্যবহারে অর্থিক সাশ্রয় ১২৫০ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৪
- সেমি লিড, কৃষি
A A
কৃষকদের দ্বারা কম্বাইন হারভেস্টার ব্যবহার করে ধান কাটা. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরের পীরগঞ্জের চতরা ইউনিয়নের স্কুল শিক্ষক সুবল চন্দ্র। শিক্ষকতার পাশাপাশি নিজের কৃষি জমিতে ধান চাষ করেন। প্রতিবছর ধান কাটার সময় শ্রমিক না পেয়ে ধান নষ্ট হওয়ার উপক্রম হতো। কিন্তু গত ২ বছরে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটার ফলে আগের মতো ধান কাটা নিয়ে চিন্তা করতে হয় না তার। তিনি বলেন, ‘কম্বাইন হারভেস্টার আসার আগে আমাদের অনেক কষ্ট করতে হতো। ধান কাটার সময় লোক পাওয়া যেতো না। বন্যায় অনেক ফসল নষ্ট হয়ে যেতো। এখন আমন ও বোরো কোনো মৌসুমেই ধান কাটা নিয়ে কোন চিন্তা থাকে না।’

ওই ইউনিয়নের লোকনাথ চন্দ্র বলেন, ‘আমি হারভেস্টর (কম্বাইন হারভেস্টার) দিয়ে ধান কাটি না, তবে ধান কাটার মৌসুমে এলাকায় হারভেস্টর পাওয়া যায়। এ কারণে ধান কাটার শ্রমিক না পাওয়া নিয়ে খুব বেশি সমস্যায় পড়তে হয় না।’

শুধু ওই এলাকার সুবল চন্দ্র, লোকনাথ রায়ই নয়, সারাদেশেই কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটার ফলে কৃষকদের ‘চিন্তা’ লাঘব হয়েছে। আর প্রতি মৌসুমেই সারাদেশে কম্বাইন হারভেস্টর দিতে ধান কাটার পরিমাণ বাড়ছে।

Banglabid

সদ্য সমাপ্ত আমন মৌসুমে সারাদেশে আবাদের পরিমাণ ৬১ লাখ ৭৬ হাজার ৫৯৪ হেক্টর। এর মধ্যে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটার পরিমাণ ৮ লাখ ৫০ হাজার ৪৫৫ দশমিক ৩ হেক্টর, যা মোট আবাদী জমির ১৩ দশমিক ৭৭ শতাংশ। যন্ত্রটি দিয়ে ধান কাটার ফলে কৃষকদের সাশ্রয় হয়েছে ৭১৪ কোটি ৮২ লাখ ৫২ হাজার ৮৮৩ টাকা।

হারভেস্টার যন্ত্র দিয়ে ধান কাটার ফলে ১ লাখ ৯৫ হাজার ৯১৮ দশমিক ৯০ টন শস্যের অপচয় কমেছে, যার বাজার মূল্য ৫৩৫ কোটি ৭৭ লাখ ৫৩ হাজার ৬১৪ টাকা।

ফলে শুধু মোট আর্থিক সাশ্রয় ১২৫০ কোটি ৬০ লাখ ০৬ হাজার ৪৯৬ দশমিক ৫০ টাকা।

Reneta

এর আগে গত মৌসুমে অর্থাৎ ২০২২-২৩ অর্থ বছরে আমন মৌসুমে সারাদেশে ৫৭ লাখ ৩০ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছিলো। এর মধ্যে কম্বাইন হারভেস্টার দিয়ে কাটা হয়েছে ৬ লাখ ৪২ হাজার হেক্টর জমির ধান, যা মোট আবাদি জমির ১১ দশমিক ২২ শতাংশ। সেসময় কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটায় কৃষকের সাশ্রয় হয়েছে প্রায় ৫৪৯ কোটি ২১ লাখ টাকা। এছাড়া শস্যের অপচয় রোধ হয়েছে দুই লাখ ১৮ হাজার টন, যার বাজার মূল্য প্রায় ৫৭০ কোটি ২০ লাখ টাকা। সবমিলিয়ে রোপা আমন মৌসুমে সারা বাংলাদেশে কম্বাইন হারভেস্টার ব্যবহারে কৃষকের প্রায় এক হাজার ১১৯ কোটি ৪১ লাখ টাকা সাশ্রয় হয়েছে।

সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই)র ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্প পরিচালক (পিডি) তারিক মাহমুদুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘এক একর জমির ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে ৮ ঘন্টা করে ১৮ জন শ্রমিকের প্রয়োজন হয়। সেখানে কম্বাইন হারভেস্টর দিয়ে মাত্র ১ ঘন্টায় এই কাজগুলো করা যায়। এর ফলে ধান সংগ্রহের অপচয় কমে ৮ শতাংশ। ফলে একরে অতিরিক্ত সাড়ে চার মন ধান বেশি পাওয়া যায়।’

তিনি আরো বলেন, ‘সনাতন পদ্ধতিতে শ্রমিকের মাধ্যমে ১ একর জমির ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ে খরচ হয় ১১ হাজার ৮০০ টাকা। কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ১ একর জমি ফসল কাঁটা, মাড়াই ও ঝাড়াইয়ে খরচ হয় মাত্র ৬ হাজার টাকা (সব খরচ মিলিয়ে)। অর্থাৎ কম্বাইন হারভেস্টারের মাধ্যমে প্রতি একর জমিতে লাভ হয় ৫ হাজার ৮০০ টাকা।’

তারিক মাহমুদুল ইসলাম বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণের কোনও বিকল্প নেই। এজন্য সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ১২ ক্যাটাগরির যন্ত্র হাওর ও উপকূলীয় অঞ্চলে ৭০ শতাংশ এবং সমতলে ৫০ শতাংশ ভর্তুকি বিতরণ করা হচ্ছে।’

কৃষি মাঠে কম্বাইন হারভেস্টার ও কৃষকদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট কৃষিযন্ত্রের কারণে কৃষকদের ব্যয় সাশ্রয়ও হয়েছে। সেই সঙ্গে তারা কম সময়ে নিরাপদে তাদের ধান সংগ্রহ করতে পারছে বলেও জানান তিনি।
তিনি আশা করেন, ‘প্রাকৃতিক দুর্যোগকে পাশ কাটিয়ে স্মার্ট কৃষির সহায়তায় খুব কম সময়ে ধান সংগ্রহ করে হাওর তথা দেশবাসীর খাদ্য নিরাপত্তার উত্তম বিধান নিশ্চিত করার নিয়ত চেষ্টা করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রী। কিষান-কিষানি ও কৃষি সম্প্রসারণের মিলিত প্রয়াসে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।’

’এ’ ১২ ক্যাটাগরির যন্ত্রগুলো হলো- কম্বাইন্ড হার্ভেস্টার, রিপার ও রিপার বাইন্ডার, রাইস ট্রান্সপ্লান্টার, সিডার বা বেড প্লান্টার, পাওয়ার থ্রেসার, মেইজ শেলার, পাওয়ার স্প্রেয়ার, পাওয়ার উইডার, ড্রায়ার, পটেটো ডিগার ও পটেটো চিপস বানানোর যন্ত্র। ইতোমধ্যে প্রকল্পের আওতায় ভর্তুকি দিয়ে ৭২৫৬টি কম্বাইন হারভেষ্টারসহ মোট ২৫ হাজার ১৬৫টি কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। এসব কৃষি যন্ত্র কৃষি ও কৃষকের জীবন বদলে দিচ্ছে, বলেন তারিক মাহমুদ।

কিছু দিন আগেও দেশে আধুনিক কৃষি যন্ত্র সম্পর্কে অনেকের ধারণা ছিল না। বর্তমানে সে অবস্থা থেকে বেরিয়ে এসেছে কৃষক। ২০১৯-২০২০ অর্থবছরে দেশে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটা হতো ৪ শতাংশ। ২০২২-২০২৩ অর্থবছরে দাড়িয়েছে গড়ে ১৬ দশমিক ৬ শতাংশ। যা আমন মৌসুমে ১১ দশমিক ২২ শতাংশ ও বোরো মৌসুমে ২২ দশমিক ১৭ শতাংশ।

২০২২-২০২৩ অর্থবছর ঘূর্ণিঝড় মোখার ফসল ক্ষতির হাত থেকে রক্ষায় কম্বাইন হারভেসটার সারা বাংলাদেশে গুরুত্বর্পূর্ণ ভূমিকা রেখেছে। ঐ সময় কৃষকের খেতে পাকা ধান ছিল। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ও শ্রমিক সংকটের প্রেক্ষিতে সেসময় কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কেটে, মাড়াই ও ঝাড়াই করে কৃষকের ঘরে ধান তুলে দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কম্বাইন হারভেস্টার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেডিকেল ভর্তির আসন নিয়ে প্রতিবাদ করায় চিকিৎসকদের লাইসেন্স স্থগিত

পরবর্তী

ফিফটি করে ফিরে গেলেন মাহমুদউল্লাহ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ ব্যাটিং করছেন, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফটি করে ফিরে গেলেন মাহমুদউল্লাহ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাণ্ডব চালিয়েও জেতাতে পারলেন না অনিক

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT