চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবেশ খাতের প্রস্তাবিত বাজেট বরাবরের মতোই চমকহীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ০৯, জুন ২০২২
- সেমি লিড, পরিবেশ
A A
প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ছবি, বন ও নদীর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ খাতের প্রস্তাবিত বাজেট বরাবরের মতোই চমকহীন। ২০২২-২৩ অর্থবছরের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রস্তাবিত মোট বাজেট বরাদ্দ ১ হাজার ৫শ’ ১ কোটি ২৬ লাখ টাকা। উন্নয়ন খাতে ১ শ’ ৮৬ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে অন্যান্য মন্ত্রণালয়ের বাজেটে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বরাদ্দ যাই হোক বাস্তবায়নকে চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা।

করোনা পরবর্তী পরিবেশ খাতে গুরুত্ব দেওয়ার পরার্মশ থাকলেও গত দুই-তিন অর্থবছরে এ খাতের বাজেটে তার প্রতিফলন ঘটেনি। তবে, ২০১৬-২০১৭ অর্থবছরে ১ হাজার ৮শ’ ৫০ কোটি টাকার বরাদ্দের পর চলতি বাজেটে প্রথমবার পরিবেশ খাতে বরাদ্দ দেড় হাজার কোটি পার হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য ২০২২-২৩ অর্থবছরে প্রস্তাব করা হয়েছে ১ হাজার ৫শ’ ১ কোটি ২৬ লাখ টাকা। উন্নয়ন খাতে রাখা হয়েছে ৭শ’ ৩৮ কোটি ৬৯ লাখ। যা মোট বরাদ্দের ৪৯ দশমিক ২০ শতাংশ। যা গত অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট থেকে ১শ’ ৩৯ কোটি ১৩ লাখ টাকা বেশি। ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসে বাজেট বাস্তবায়ন হয়েছে যথাক্রমে ৫৬ শতাংশ ও ৫৪ দশমিক ৫৮ শতাংশ।

Banglabid

তবে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে উপকূল রক্ষা, নদী-জলাশয়, বন ও বন্য প্রাণি সংরক্ষণ, গবেষণা এবং পরিবেশ সুরক্ষায় নজরদারির মতো বিষয়ে বাজেটে তেমন প্রতিফলন ঘটেনি। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের বাইরে বিভিন্ন মন্ত্রণালয়ের বাজেটে জলবায়ু উদ্বাস্তুদের আবাসন, জলবায়ু সহিষ্ণু কৃষি ও গবেষণা, সুনীল অর্থনীতির উন্নয়ন ও পরিবেশ বান্ধব বস্ত্র ও চামড়া শিল্পে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: Inflationমূল্যস্ফীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ

পরবর্তী

নয়নতারার রাজকীয় বিয়ে, প্রকাশ্যে ছবি

পরবর্তী
নয়নতারার রাজকীয় বিয়ে, বর ও কনে, অতিথি ও সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়নতারার রাজকীয় বিয়ে, প্রকাশ্যে ছবি

লাল ও কালো রঙের মোটরসাইকেল, সড়কে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫০ সিসির বেশি মোটরসাইকেলের দাম বাড়বে

সর্বশেষ

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ১৯, ২০২৬

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

আগস্ট ১৯, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT