আন্তর্জাতিক

তুরস্কের পার্লামেন্টে সুইডেনের ন্যাটো সদস্য পদের প্রস্তাব অনুমোদন

তুরস্কের পার্লামেন্টে ন্যাটো সদস্যপদ অনুমোদনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের পার্লামেন্টে ন্যাটো সদস্যপদ অনুমোদনের জন্য আলোচনা চলছে, সংসদ সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৪ ঘণ্টার বেশি বিতর্কের পর সুইডেনের ন্যাটো সদস্য পদের প্রস্তাব অনুমোদন করেছে তুরস্কের পার্লামেন্ট। অর্থাৎ পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেনের সদস্য হওয়ার জন্য আর কোন বাধা নেই। ন্যাটোভুক্ত হওয়ার জন্য তুরস্কের অনুমোদনের অপেক্ষায় ছিলো দেশটি।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল (২৩ জানুয়ারি) স্থানীয় সময় মঙ্গলবার সুইডেনের ন্যাটো সদস্য পদের জন্য একটি প্রস্তাব অনুমোদন করে তুরস্কের পার্লামেন্ট। এই সংক্রান্ত একটি বিল তুরস্কের পার্লামেন্টে পাস হয়েছে। বিলের পক্ষে ভোট দিয়েছেন তুরস্কের ২৮৭ জন আইনপ্রণেতা। এই বিলটির বিপক্ষে ছিলেন ৫৫ জন। তবে ৪ জন ভোটে অংশ নেননি।

সুইডেনের সদস্য হলে আরও শক্তিশালি হবে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। দীর্ঘ ২০ মাসের দীর্ঘ বিলম্বের অবসান ঘটিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আগামী দিনে এই বিলে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। পাসকৃত বিলে তিনি স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে নিয়মিত বৈঠক ও ফোনে যোগাযোগ রাখা কয়েকজন ন্যাটো নেতার মধ্যে এরদোয়ানও একজন। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, আগামী মাসে পুতিন তার প্রথম যুদ্ধকালীন সফরে তুরস্কে আসতে পারেন।

বিষয়:এরদোয়ান তুরস্ক ন্যাটো রিসেপ তাইয়েপ এরদোয়ান সুইডেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…