অর্থনীতি

অবশেষে কিছুটা কমেছে স্বর্ণের দাম

সোনার অলংকার দেখছেন একজন ক্রেতা, স্বর্ণের দোকানে বিভিন্ন ডিজাইনের গহনা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ক্রেতা স্বর্ণের দোকানে সোনার অলংকার দেখছেন, বিভিন্ন ডিজাইনের গহনা প্রদর্শিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টানা কয়েক দফায় মূল্য বৃদ্ধির পর স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কিছুটা কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

আজ (২০ এপ্রিল) শনিবার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে আজ (২০ এপ্রিল) শনিবার দুপুর ৩টা থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য নিম্নরূপ হারে নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ১০ হাজার ১৮৫ টাকা। ২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৭২২ টাকা। ১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৮ হাজার ৩৩৩ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৬ হাজার ৭০৮ টাকা।

২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য ১৮০ টাকা। ২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য ১৭২ টাকা। ১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য ১৪৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য ১১০ টাকা।

বাংলাদেশের সকল জুয়েলারী ব্যবসায়ীগণকে পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত বর্ণিত মূল্যে স্বর্ণ ও রৌপ্য বিক্রয়ের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের স্বর্ণের দাম কমার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:স্বর্ণের দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…