চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুব কম আদিম প্রবৃত্তিই আছে যা এই সিনেমায় উঠে আসেনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ২৭, মে ২০২৩
বিনোদন
A A

পরিচালক যুবরাজ শামীম পরিচালিত ‘আদিম’ সিনেমাটি টঙ্গী রেলস্টেশনের বস্তিতে টিকে থাকা সমাজের নিম্নবর্গের মানুষের গল্প বলে। আদিম রিপুর প্রতিটা উপাদান যে বস্তিতে উপস্থিত। যে সমাজে সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র কেওয়াজ আর কেওয়াজ।

গল্পের মূল দুই চরিত্র কালা আর সোহাগী। দুজনের এই ছোট্ট সংসারের শান্তি নেই স্বামীর মাদকাসক্তির জন্য। সংসারের মায়ার জালে জড়ানোর চেয়ে অপরাধের জালে জড়িয়ে যাওয়া ‘কালা’র কাছে বেশি সহজতর আর সুখকর মনে হয়। দারিদ্র‍্যের যাঁতাকলে পিষ্ট কালা মুক্তির পথ হিসেবে বেছে নিয়েছে সংঘবদ্ধ অপরাধ চক্রের সাথে মিলেমিশে চুরি করা আর দিনশেষে মাদকের আখড়ায় পড়ে থাকা। আর সংসার নামের গাড়িটাকে টেনে নেয়ার দায়িত্ব যেন শুধুমাত্র সোহাগীর; আবার নিজের সেই কাজটা করার পরেও সেই কীনা হয় সবচেয়ে নিগৃহীত।

তাদের এই জীবনে হুট করে আবির্ভাব ঘটে ‘ল্যাংড়া’ নামের চরিত্রের। ভাই হিসেবে আশ্রয় দেয়া, তার কাছ থেকে খাবারের বিনিময়ে মাসে ভালো পরিমাণ টাকা পাওয়া- এসবের জন্য ‘কালা’ বেশ সুখেই দিনাতিপাত করছিল। কিন্তু মানুষের আদিম প্রবৃত্তি যখন জেগে উঠে, প্রবৃত্তি যখন পরকীয়ার দিকে ধাবিত হয়, তখনই শুরু হয় আদিম রিপুর খেলা আর সেই খেলার অন্তিম পরিণাম হয় ভয়াবহ।

আদিম সিনেমায় পরিচালক যুবরাজ শামীম আলাদা করে কোন ‘গল্প’ বলেন নাই, বস্তিবাসীদের জীবনে যা ঘটে, যা নিত্যনৈমিত্তিক তাদের জীবনে সেটাকেই ক্যামেরায় তুলে এনেছেন আর সেটাই এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক। এই সিনেমার জন্য তিনি টংগীর বস্তিতে সাত মাস থেকেছিলেন, আলাদা একটি গল্প নিয়ে তিনি গিয়েছিলেন শুটিং করবেন বলে। সাতমাস পরে তিনি আবিষ্কার করলেন, এই বস্তিবাসীদের জন্য আলাদা করে কোন গল্প বলার দরকার নেই; এখানের প্রায় প্রতিটা ঘরে ঘরে যে গল্প প্রতিদিন তৈরি হচ্ছে, সেটাকেই সৎভাবে বলে গেলে একটি সৎ সিনেমা দাঁড়িয়ে যাবে আর সেটাই হয়েছে।

শুরুর ১৫-২০ মিনিটে কিছুটা বুঝতে সমস্যা হচ্ছিল, সিনেমাটা আসলে কোন দিকে যাচ্ছে বা পরিচালক আসলে কী দেখাতে চাচ্ছেন? আরেকটা সো কল্ড বস্তিবাসীদের অপরাধ চক্র বা মাদকের আখড়ার টিপিক্যাল গল্প না তো? সেই সন্দেহ দূরীভূত হয় আদিম প্রবৃত্তির গল্প শুরুর পর থেকেই; এরপরে শেষ পর্যন্ত সিনেমাটা এক নিঃশ্বাসে দেখা যায়।

মাদক, ছিনতাই, গালিগালাজ, নিজের অক্ষমতা প্রকাশের অনীহা, সন্দেহ আর সেই সন্দেহের দানা থেকে তৈরি হওয়া ডোমেস্টিক ভায়োলেন্স, পরকীয়া, খানিকটা সুখের আশায় প্রায় অপরিচিত একজন মানুষের সাথে ঘর পালানো, কাউকে নিজের জায়গা ছেড়ে না দেয়া এমনকি সেটা কুকুরের মত প্রাণী হলেও, অর্থের জন্য ছলনা, লালসা- এমন খুব কম আদিম প্রবৃত্তিই আছে যা এই সিনেমায় উঠে আসেনি।

আদিমের একটি দৃশ্যে সোহাগী
Reneta

সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক সম্পূর্ণ অপেশাদার অভিনেতাদের দিয়ে এমন চমৎকার অভিনয় বের করে আনা, কোন আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক না রেখে এম্বিয়েন্স সাউন্ডের সাহায্যেই পুরো সিনেমা শেষ করা যেখানে রেলস্টেশনের কোলাহল থেকে শুরু করে ডিপজলের বলা সিনেমার সংলাপ- সবই আছে। প্রোডাকশন ডিজাইন খুবই চমৎকার, আসল বস্তিতে শুট করার কারণেই সেটা সম্ভব হয়েছে বোধ করি। আমীর হামজার হ্যান্ডহেল্ড শটে বেশিরভাগ দৃশ্য হয়েছে অনেক বেশি রিয়েলিস্টিক। বস্তিবাসীরা নিজেদের জীবনের যাবতীয় অনুভূতি খালি গলায় গাওয়া গান গেয়েই প্রকাশ করে আর এই সিনেমাতেও তেমনটা রাখা হয়েছে; আলাদা করে কোন সংগীতআয়োজন করা হয়নি। যদিও একটি গানের লিরিক্স রাইটার হিসেবে গাজী মাজহারুল আনোয়ারের নাম দেখে একই সাথে বিস্মিত আর দুঃখ পেয়েছি। কী এক রত্ন যে হারিয়েছি আমরা তা আবারও মনে পড়ে গেলো!

সিনেমার আরেকটি উল্লেখযোগ্য দিক, বিভিন্ন মেটাফোরের ব্যবহার। স্টেশনে আসা ট্রেন আর স্টেশন ছেড়ে যাওয়া ট্রেন দিয়ে জীবনের বহমানতা, মানব সভ্যতার সবচেয়ে আদিম সঙ্গী যে প্রাণীকে বলা হয় সেই কুকুর দিয়ে আবারও আদিম জীবনযাত্রার দিকে ইঙ্গিত দেয়া কিংবা সদ্য কিনে আনা লাফাতে থাকা মাছ দিয়ে fish out of the water পরিস্থিতি বুঝানো- সব জায়গাতেই পরিচালক সফল।

আদিমের প্রধান তিন অভিনয়শিল্পী

আদিম সিনেমাটি আরও অনেক কিছু বলে বা বলার চেষ্টা করে টঙ্গীর এই নাম না জানা বস্তিবাসীদের মাধ্যমে। আদিম প্রবৃত্তি তাদের রন্ধ্রে রন্ধ্রে থাকলেও, এটা শুধুমাত্র এই নিম্নবর্গের শ্রেণীতেই সীমাবদ্ধ নয়, বরং হতে পারে এদেরকে সামনে রেখে ডিরেক্টর সমাজের প্রতিটা শ্রেণীর আদিম প্রবৃত্তি; সেটা হোক লালসা কিংবা বিশ্বাসঘাতকতাকে তুলে ধরতে চেয়েছেন। খারাপ লাগে এই ভেবে, এতকিছুর মাঝেও একজন নারীর দিনশেষে সেভাবে কোন মূল্য থাকে না; তার নিজের ইচ্ছে বা পছন্দ অপছন্দের কোন মূল্যায়ন হয় না; সন্দেহের তীর সবসময়ই তার দিকে থাকে আর পুরুষের শত অপরাধ সহজেই এড়িয়ে যাওয়া হয় আর এরপরেও দিনশেষে কোন নারী নিজের মত জীবন বেছে নেয়ার চেষ্টা করলেও সেখানেও বেশিরভাগ সময় সে শিকার হয় বিশ্বাসঘাতকতার, মিথ্যার, ছলনার। ল্যাংড়ার পূর্বের জীবন সম্পর্কে সোহাগীর না জানাটা সেটিই নির্দেশ করে। আদিম আরেকটি গুরুত্বপূর্ণ দিক দেখায়, মানুষ সব ভুলে গেলেও অপমানিত হওয়ার জ্বালা ভুলে না আর এর প্রতিশোধ সে কোন না কোনভাবে নিয়েই থাকে। ল্যাংড়ার অন্তিম পরিণতি তাই-ই নির্দেশ করে।

আদিম দেখতে দেখতে বারবার মনে পড়ে যাচ্ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাগৈতিহাসিক’ গল্পের কথা, সিনেমার শেষে ক্রেডিটলাইনে মানিকের নাম দেখে আরও নিশ্চিত হলাম পরিচালকের পছন্দের ব্যাপারে।

চোখে লাগার মত খুব ছোটখাটো বিষয় হচ্ছে, অপেশাদার অভিনেতাদের কিছু ছোটখাটো ভুল। মৃত লাশের চোখ হালকা কেঁপে ওঠা কিংবা বউ পেটানোর সময় ব্যাপারটা একটু কম রিয়েলিস্টিক লাগা। যদিও এক ঘণ্টা ২৫ মিনিটের সিনেমার ক্রিস্পি এডিটিং সব পুষিয়ে দিয়েছে দিনশেষে।

‘আদিম’ নির্মাতা যুবরাজ শামীম

আদিমের মত সিনেমা আমাদের এখানে কালেভদ্রে হয়। আদিম একটি ডিরেক্টর’স সিনেমা। পরিচালক যুবরাজ শামীম সাহস করে নিজের গল্পটা বলে ফেলেছেন নিজের মত করে। অনেক বাধাবিপত্তি পেরিয়ে সিনেমার নির্মাণ শেষ করেছেন, মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছেন। কোন গিমিক না থাকা, স্টার না থাকা এই সিনেমা কতদিন সীমিত সংখ্যক হলে চলবে তার কোন নিশ্চয়তা নেই তবে দিনশেষে এটি একটি সৎ সিনেমা হয়েছে, যার ভীষণ প্রয়োজন আছে।

ভালো সিনেমা, সৎ সিনেমা দেখতে চাইলে আদিম দেখা উচিত আপনার। দর্শক হিসেবে আপনার উৎসাহ, আপনার কাঁটাছেড়া, আপনার বিস্তারিত মন্তব্যই এই ধরনের সিনেমার নির্মাণ বাড়াবে, সাথে বাড়বে সৎ পরিচালকের পরিমাণ। আদিম সিনেমার পুরো টিমকে ধন্যবাদ এমন একটি সিনেমার জন্য।

 

লেখক: সৈয়দ নাজমুস সাকিব
শিক্ষক, চলচ্চিত্র সমালোচক ও অভিনেতা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আদিমবস্তিমস্কোযুবরাজ শামীমলিড বিনোদনসিনেমাসোহাগী
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT