চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তির পক্ষে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৪
বিনোদন
A A
শান্তির পক্ষে শান্তিপূর্ণ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা সর্বদাই শান্তির পক্ষে’-স্লোগানে শনিবার (০৩ আগস্ট) সকালে মানববন্ধন করেছে ‘সম্মিলিত চলচ্চিত্র পরিষদ’। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) তারা এই মানববন্ধনের আয়োজন করে।

চলমান ছাত্রদের আন্দোলন ছিনতাই করে তৃতীয় পক্ষের সহিংসতার নিন্দা জানানো হয় এই মানববন্ধনে। এসময় তারা নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।

যেখানে উপস্থিত ছিলেন সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক খোরশেদ আলম খসরু, মুশফিকুর রহমান গুলজার, অভিনেত্রী অঞ্জনা রহমান, রোকেয়া প্রাচী, অরুণা বিশ্বাস, রত্না, প্রযোজক আলিমুল্লাহ খোকন, সঙ্গীতশিল্পী-পরিচালক এসডি রুবেল, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, বজলুর রাশেদ চৌধুরী, এস এ হক অলিক, মোস্তাফিজুর রহমান মানিক প্রমুখ।

হত্যাকে সমর্থন করেন না জানিয়ে খোরশেদ আলম খসরু বলেন, ‘ছাত্রদের আন্দোলনে আমাদের সর্মথন ছিল ও আছে। ছাত্ররা যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে। তবে ছাত্র আন্দোলন এখন আর ছাত্রদের হাতে নেই। এটি এখন তৃতীয় পক্ষের হাতে চলে গেছে। এরপর থেকে ধ্বংসের পরিকল্পনা শুরু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আর ছাত্র আন্দোলন নেই। তাই চলচ্চিত্রে সূতিকাগার থেকে ষড়যন্ত্রের বিরুদ্ধে মানবন্ধন করছি। এই দেশে আমরা শান্তি চাই। চলচ্চিত্র পরিষদ সবসময় শান্তির পক্ষে। ’

হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার কামনা করে অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশে আজ ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে চক্রান্ত করে রাষ্ট্রের সম্পদ নষ্ট করছে একটি মহল। তাদের আমরা আপনারা সবাই চিনি। এই সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক-পুলিশ কেউই। কোটা আন্দোলনের দাবিতে সত্যিকারের ছাত্ররা যারা রাস্তায় আছেন তারা এই দায় নেবেন না।’

এসময় তিনি ছাত্রদের অভিভাবকদের উদ্দেশে বলেন, “ছাত্রদের আন্দোলনকে ছিনতাই করে একদল রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, বিদেশ থেকে চক্রান্ত হচ্ছে। এই ফাঁদে পা দেবেন না। তারা বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়। যারা বাংলাদেশে হত্যাযজ্ঞ ও ধ্বংস করতে চায় তাদের হাতের পুতুল আপনারা (শিক্ষার্থীরা) হবেন না। তাই অভিভাবকদের অনুরোধ করব আপনার সন্তানদের ঘরে ফিরিয়ে নেন।”

Reneta

চলচ্চিত্রের ১৯ সংগঠনের একটি প্ল্যাটফর্ম সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। তবে এই মানববন্ধনে হাতেগোনা কয়েকজন প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পী ছাড়া অধিকাংশ ছিল অপরিচিত মুখ। দেখা যায়নি বাকি সংগঠনের কাউকেই। এ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নানান প্রশ্ন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিখসরুচলচ্চিত্রছাত্র আন্দোলনমানববন্ধনরোকেয়া প্রাচীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT