চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষি এলাকায় বিধ্বস্ত যুদ্ধবিমান, ইজেক্ট করেছেন পাইলট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিধ্বস্ত যুদ্ধবিমান ও ধোঁয়া, কৃষি মাঠে দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫সি যুদ্ধবিমান ক্যালিফোর্নিয়ার লেমুর নৌঘাঁটির কাছে কৃষি এলাকায় বিধ্বস্ত হয়েছে। ঘটনার সময় পাইলট সফলভাবে ইজেক্ট করে নিরাপদে বেরিয়ে আসেন। দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে।

আজ (৩১ জুলাই) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে ফ্রেসনোতে লেমুর নৌঘাঁটির কাছাকাছি সমতল ও খোলা একটি কৃষিভিত্তিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

ভিডিও ফুটেজে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে। স্থানীয় একটি ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস (ইএমএস) ইউনিট পাইলটকে সহযোগিতা করেছে এবং অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে নিশ্চিত করেছে ফ্রেসনো কাউন্টি শেরিফের অফিস।

Banglabid

দুর্ঘটনাকবলিত বিমানটি নতুন পাইলট ও বিমানকর্মীদের প্রশিক্ষণের কাজে ব্যবহার হতো। প্রায় ১০ কোটি মার্কিন ডলার মূল্যের এফ-৩৫সি মডেলের যুদ্ধবিমান এই নিয়ে চলতি বছর দ্বিতীয়বার বিধ্বস্ত হলো। এর আগে জানুয়ারিতে দুর্ঘটনার কবলে পড়ে আরেকটি বিমান, তবে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইজেক্টপাইলটযুদ্ধবিমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT