চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির আগেই ৫ দেশে নিষিদ্ধ ‘ফাইটার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আগামীকাল (২৫ জানুয়ারি) বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বলিউড তারকা হৃতিক রোশান ও দীপিকা পাডুকোন অভিনীত সিনেমা ‘ফাইটার’। কিন্তু মুক্তির আগেই বিপাকে পড়তে হলো সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিকে। জানা গেছে, মুক্তির দু’দিন আগে গলফ করর্পোরেশন কাউন্সিল ভুক্ত পাঁচটি দেশে নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটি।

পিঙ্কভিলা জানিয়েছে, গলফ করর্পোরেশন কাউন্সিলের (জিসিসি) অধিভুক্ত দেশে মুক্তি পাবে না ‘ফাইটার’। গত ১০ জানুয়ারি জিসিসির সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় সিনেমাটি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে জানায়, সংযুক্ত আরব আমিরাত ব্যতীত গলফের অন্য কোনো দেশে মুক্তি পাবে না এটি। মোট ছয়টি দেশ নিয়ে গঠিত হয়েছে গলফ করপোরেশন কাউন্সিল (জিসিসি)। দেশগুলো হলো: কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার ও ওমান।

তবে ঠিক কী কারণে এসব দেশে ‘ফাইটার’ নিষিদ্ধ করা হয়েছে, তার সঠিক ব্যাখ্যা অজানা। তবে সিনেমাটিতে এমন কিছু তারা পেয়েছেন যা নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি রয়েছে। সিনে বিশ্লেষকরা ধারণা করছেন, পাঁচটি দেশে নিষিদ্ধ হওয়ায় ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হবে সিনেমাটি।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোট শহরের আশেপাশে ভারতীয় সশস্ত্র বাহিনী দ্বারা করা বালাকোট বিমান হামলাকে ঘিরে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। যার ফলে ইতিমধ্যেই পাকিস্তানের একাধিক তারকা ছবিটিকে ঘিরে নেতিবাচক মন্তব্য করেছে। এদের মধ্যে আছেন হানিয়া আমির, আদনান সিদ্দিকি-রা।

এমনকি দেশের মধ্যেও কেউ কেউ এটিকে ‘বিজেপি-র ভোট প্রচারের অংশ’ বলে আখ্যা দিয়েছেন। তবে দেশপ্রেমের যে ছাপ ছবিতে আছে, তা হলে ভালোই খেল দেখাবে বলে আশা বিশেষজ্ঞদের!

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপিকা পাড়ুকোনফাইটারহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT