ফুটবল

বরখাস্তই হলেন এনরিকে, স্পেনের নতুন কোচ ফুয়েন্তে

স্পেনের নতুন কোচ ফুয়েন্তে ফুটবল মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের নতুন কোচ ফুয়েন্তে ফুটবল মাঠে দাঁড়িয়ে আছেন, তিনি একটি কালো পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে লেখা হয়ে গেছে স্পেনের ভাগ্য। কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে কাজ করেনি লুইস এনরিকের টিকিটাকার কৌশল। গোলের খেলা ফুটবলে গোল করতে না পারার ব্যর্থতা নিজের কাঁধে নিয়েও ৫২ বর্ষী কোচের রক্ষা হয়নি। চুক্তির মেয়াদ শেষের আগেই হয়েছেন চাকরিচ্যুত।

বৃহস্পতিবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন টুইটারে প্রধান কোচকে ছাঁটাইয়ের খবর দিয়েছে। ২০১৮ সালে কোচ হিসেবে এনরিকেকে নিযুক্ত করা হয়, এবছরের শেষ পর্যন্ত চুক্তি ছিল সাবেক স্প্যানিয়ার্ড ফরোয়ার্ডের।

বিশ্বকাপে গ্রুপপর্বের খেলায় জাপানের কাছে হারের পর শেষ ষোলোতে মরক্কোর কাছে হেরে যায় স্পেন। অন্যতম ফেভারিটদের দ্রুত বিদায়ের কারণে এনরিকেকে চাকরিচ্যুত করা হয়েছে, জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।

এনরিকেকে বাদ দেয়ার ঘোষণার ঘণ্টাখানেক পর নতুন কোচের নামও জানিয়ে দিয়েছে স্প্যানিশদের ফেডারেশন। লা রোজাদের অনূর্ধ্ব-২১ দলের কোচ লুইস ডে লা ফুয়েন্তেকে দেয়া হয়েছে দায়িত্ব।

বিষয়:এনরিকে কাতার বিশ্বকাপ-2022 ফিফা বিশ্বকাপ মরক্কো ফিফা বিশ্বকাপ স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…