চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার অগ্নিপরীক্ষা, থেরাপি নিয়েও খেলবেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘লিওনেল মেসি কেনো অনুশীলনে নেই’ -কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা অধিনায়ককে নিয়ে শঙ্কাজনক প্রশ্নটি বহুবার এসেছে। জল্পনা-কল্পনাও ডানা মেলেছে। কারণ আলবিসেলেস্তেদের স্বপ্নদ্রষ্টা যে পুরনো চোটে ভুগছেন। শেষ খবর, সেটি গুরুতর কিছু নয়। সৌদি আরবের বিপক্ষে হারা ম্যাচে নামার আগে থেরাপি নিতে হয়েছিল, মেক্সিকোর বিপক্ষেও থাকছে না শঙ্কা। শুরুর একাদশেই থাকবেন মেসি।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় পর্বে উঠতে না পারার শঙ্কায় রয়েছে লিওনেল স্কালোনির দল। অনেকটা অগ্নিপরীক্ষার মতো অবস্থা। গ্রুপের তলানিতে থাকা দলটি শনিবার রাতে মোকাবেলা করবে মেক্সিকোর। জিততেই হবে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলে একাধিক পরিবর্তন আনার কথা ভাবছেন মেসিদের কোচ। অন্যদিকে, এক পয়েন্ট তোলা মেক্সিকোও ছেড়ে কথা না বলার হুঙ্কার ছুঁড়েছে।

আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলার সময় মাঠে কিছুটা সমস্যায় পড়েন মেসি। বাম পায়ের পেশির সেই চোটটির কারণে ক্লাব ফুটবলেও ভুগেছেন, পিএসজির হয়ে নামতে পারেননি শেষ কয়েকটি ম্যাচে। কাতারে দলের নিয়মিত অনুশীলনের বাইরে থেকে সেরেছেন প্রস্তুতি।

পায়ের ব্যথা কমাতে কাইনসিওলজি থেরাপির সাহায্য নিয়েছেন মেসি। সৌদি আরবের বিপক্ষে নামার আগেও তিনি এটা করেছিলেন। এটি এমন একটি থেরাপি যা মাংসপেশির নড়াচড়ায় নজর রাখে। তবে আর্জেন্টাইন মিডিয়ায় খবর, মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশে থাকছেন অ্যাকিলিস টেন্ডন চোটে ভোগা মহাতারকা।

শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসেইল স্টেডিয়ামে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফুটবল ইতিহাসে এপর্যন্ত ৩৫ বার মুখোমুখি হয়েছে উভয়ে। আলবিসেলেস্তেরা জিতেছে ১৬ বার, মেক্সিকোর জয় ১৪টিতে। ড্র হয়েছে বাকি ৫ ম্যাচে। শক্তি-সামর্থ্যে, ইতিহাস-পরিসংখ্যানে আর্জেন্টিনাকে এগিয়ে রাখা যায়। তবে সহজে হার মানবেন না মেক্সিকান গোলরক্ষক গুইল্লের্মো ওচোয়া।

আর্জেন্টিনার অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে ওচোয়া জানিয়েছেন জিততে চাওয়ার প্রত্যয়, ‘মেসি মানে জাদু, মিনিটের মধ্য তিনি যেকোনো কিছু করে ফেলতে পারেন। সমস্যা সমাধান করতে পারেন এবং গোলও দিতে পারেন। এটা সুন্দর এবং কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। আমরা লড়াই করতে এবং নিজেদের আসল রূপ দেখাতে প্রস্তুত। তাদের বিপক্ষে ভালো ম্যাচ খেলতে চাই। তাদের হারিয়ে দিতে চাই।’

Reneta

সৌদির বিপক্ষে ২-১ গোলে হেরে বেশ চাপে আছে স্কালোনির শিষ্যরা। অপরদিকে, পোল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে আগের ম্যাচে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়ে খানিক স্বস্তিতে মেক্সিকো। শনিবারের খেলায় ফল নিজেদের পক্ষে আনতে পারলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়ে যাবে তাদের। সেখানে জয়ের বিপরীতে ভিন্ন কিছু ভাবছে না মেসি-ডি মারিয়াদের আর্জেন্টিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ মেক্সিকোমেসিলুসেইল স্টেডিয়ামসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT