চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের বাকি ২৬ দিন: সোনালী ট্রফির ইতিহাস

আদিল আহমেদ আদিল আহমেদ
৪:৫৫ অপরাহ্ণ ১৬, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ গড়াতে বাকি আর ২৬ দিন। রেকর্ড ৪৮ দেশের ১০৪টি ম্যাচ ও রেকর্ড ব্যয়ের ২০২৬ বিশ্বকাপের আসরকে ঘিরে থাকছে বাড়তি উত্তেজনা। চার বছর পর পর হওয়া বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট ঘিরে এখনও জীবন বাঁজি রাখতে প্রস্তুত লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, এমবাপের মতো তারকারা। যে সোনালী ট্রফির জন্য এতো লড়াই, এতো ত্যাগ, সেই ট্রফির ৯৬ বছরের ইতিহাস কী?

বিশ্বকাপ ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশের অনেকেই কাছ থেকে ট্রফি দেখার সুযোগ পেয়েছেন ফিফার সৌজন্যে। তবে এ ট্রফির সঙ্গেও যুক্ত আছে একাধিক ট্র্যাজেডির ইতিহাস। বর্তমান সোনালী বলের ট্রফির আকৃতি ১৯৭০ সালের আগ পর্যন্ত ছিলো গ্রিসের বিজয়ের দেবী নিকের আদলে। ১৯৪৬ সালে তৎকালীন ফিফা প্রেসিডেন্টের নাম অনুসারে নামকরণ হয় জুলে রিমো। তবে ট্রফির ভাগ্য বিজয়ীদের মতো উল্লাসিত নয় বরং করুণ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৩ দশমিক ৮ কেজি ওজনের লাপিস লাযুলির ভীতের নান্দনিক শৈল্পিক ট্রফিটি নাৎসি বাহিনীর হাত থেকে রক্ষা করতে ফিফার সহ সভাপতি অটোরিনো বারাসি ইতালির নিজ বাসায় জুতার বাক্সে লুকিয়ে রাখেন। পরে সেটা উদ্ধার হলেও ১৯৬৬ সালে আবারো চুরি হয় ইংল্যান্ডের মিউজিয়ামে প্রদর্শনীর সময়। শেষপর্যন্ত পিকলস নামে একটি কুকুর লন্ডনের এক বাগান থেকে সেটা উদ্ধার করলে মান বাঁচে ইংরেজ জাতির। তবে গ্রিক পুরানের মিথ যেমন বাতাসে মিলিয়ে যায় তেমনি ১৯৮৩ সালে সেই ট্রফিকে আর জনসম্মুখে দেখেনি কেউ। টানা তিনবার বিশ্বকাপ জিতে নিজেদের করে নেয়া ব্রাজিলের সেই জুলে রিমো ট্রফিটি চুরি হয় তাদেরই কনফেডারেশনের অফিস থেকে। ৪৩ বছরেও উদ্ধার হয়নি, তবে এ ঘটনার আগেই নতুন ট্রফি খুঁজে নেয় ফিফা।

Banglabid

১৯৭৪ সালে বিশ্বকাপের জন্য সেরা সাত দেশের ভাস্করদের ৫৩টি ডিজাইন থেকে বেছে নেয়া হয় সিলভিও গাজ্জানিগার ট্রফিটিকে। ১৮ ক্যারেটের সোনা দিয়ে ৩৬.৮ সেন্টিমিটার উচ্চতার ট্রফিটির ওজন ছয় কেজি ১৭৫ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২৪৫ কোটি টাকারও বেশী, যা বিশ্বের সবচেয়ে দামি ট্রফি।

বর্তমানে বিশ্বকাপের ফাইনালের পর উল্লাসের জন্য ট্রফি দেয়া হয় বিজয়ী দলকে। নিরাপত্তার খাতিরে পরে মূল ট্রফির ঠাঁই হয় ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে। এর বদলে গোল্ড প্লেটেড রেপ্লিকা পায় বিশ্বকাপ জয়ীরা। কিন্তু মূল ট্রফিতে বিজয়ী দলের নাম লেখার জায়গাও শেষ হয়ে আসছে। ২০৩৮ সাল পর্যন্ত ট্রফিটি নাম লেখার জন্য ব্যবহার করা যাবে। তাই ২০৪২ সালের জন্য হয়তো নতুন ট্রফি খুঁজতে হতে পারে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ ট্রফিবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি, ভালো ফলাফলে উপবৃত্তি: প্রধানমন্ত্রী

পরবর্তী

টাকা ছাপানোর প্রচার ‘গালগল্প’, বললেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

পরবর্তী
ছবি: ধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা-বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

টাকা ছাপানোর প্রচার ‘গালগল্প’, বললেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

ফ্রিজ থেকে ম্যাসাজ পার্লার, কী নেই শাহরুখের নতুন গাড়িতে!

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT