চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো খেললে সুনাম, খারাপ করলে সময় শেষ: রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ পূর্বাহ্ণ ২৪, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের প্রথম ম্যাচের হতাশা ঝেড়ে উজবেকিস্তানের বিপক্ষে নিজের সেরাটা উপহার দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোলের রাতে একাধিক রেকর্ড গড়ার পাশাপাশি সমালোচকদেরও জবাব দিয়েছেন পর্তুগাল অধিনায়ক। ম্যাচ শেষে জানিয়েছেন সমালোচনা ও প্রত্যাশার সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা।

হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে মঙ্গলবার উজবেকিস্তানকে ৫-০তে হারিয়েছে রোনালদো বাহিনী। জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠল পর্তুগাল। একটি করে ম্যাচ খেলা কলম্বিয়া ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ও ডিআর কঙ্গো ১ পয়েন্ট নিয়ে তিনে আছে। দুই ম্যাচ খেলে উজবেকিস্তান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। ছয় আসরে করেছেন ১০ গোল। ১৯৬৬ বিশ্বকাপ থেকে ৯টি গোল করে রেকর্ডটি ছিল কিংবদন্তি ইউসেবিওর। এমনকি ইতিহাসের প্রথম ৬টি ভিন্ন বিশ্বকাপে গোলের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন ৪১ বর্ষী মহাতারকা। দ্বিতীয় সর্বোচ্চ ৫ বিশ্বকাপে গোল আছে লিওনেল মেসির।

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে দলের জয়ে অবদান রোনালদো ম্যাচের পর বলেছেন, ‘‘২৩ বছর ধরে মাঠে আছি। ভালো খেললে বলে, ‘ক্রিস্টিয়ানো অসাধারণ!’ খারাপ গেলে বলে, ‘তার সময় শেষ, সে বুড়ো হয়ে গেছে!’ মানুষ বলবেই। আমার কাজ মাঠে উত্তর দেয়া, আজ আমরা সেটাই করেছি।’’

কিছুটা দেরিতে হলেও, নিজের ছন্দ ফিরে পাওয়ায় খুশি রোনালদো। বলেছেন, ‘আমি সবসময়ই লক্ষ্যে পৌঁছাই। আজ হোক বা কাল, আমি ঠিকই সেখানে থাকি। এটি আসলে কাজ চালিয়ে যাওয়ার বিষয়। আমি সত্যিই বিশ্বাস করি, ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা কঠোর পরিশ্রম করে।’

‘ক্যারিয়ারে সবসময়ই এমনটা হয়েছে, এর পরিবর্তন হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দল, সতীর্থ ও পরিবারের সঙ্গে ঐক্যবদ্ধ থাকা। বাকি বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা জানি, যখন আমরা জিতি না, তখন আমাদের আক্রমণ করা হয়। বিশেষ করে আমাকে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিরোনালদোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT