চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

শেষ ৩২- এ জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। একই ব্যবধানে আইভরি কোস্টকে বিদায় করে নকআউটে উঠেছে নরওয়েও। এবার ব্রাজিল-নরওয়ে মুখোমুখি হচ্ছে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে। দুদলের মাঠের লড়াইয়ের আগে দেখে নেয়া যাক পরিসংখ্যানের খতিয়ান।

নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে রোববার রাত ২টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবে নরওয়ে। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্নে এগিয়ে চলা সেলেসাওদের সামনে বড় চ্যালেঞ্জ নরওয়ে। কারণ ইতিহাস বলছে, স্ক্যান্ডিনেভিয়ান দলটির বিপক্ষে এখনও জয়ের দেখা পায়নি তারা।

নরওয়ে ও ব্রাজিল সবমিলিয়ে মোট চারবার মুখোমুখি হয়েছিল। যার মধ্যে দুটিতে জয় পেয়েছে নরওয়ে এবং বাকি দুটি হয়েছে ড্র। ১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল।

নরওয়ে ব্রাজিলকে আরেকবার হারিয়েছে প্রীতি ম্যাচে। ১৯৯৭ সালের ৪-২ গোলে সেলেসাওদের বিপক্ষে জয় পায় তারা। ১৯৮৮ সালে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। শেষবার দুদল মুখোমুখি হয়েছিল ২০০৬ সালের আগস্টে। সেই ম্যাচও ১-১ গোলে ড্র হয়।

এদিকে পরিসংখ্যান বলছে, ২০০২ সালের শিরোপা জয়ের পর বিশ্বকাপ নকআউটে ইউরোপের বাইরের দলের বিপক্ষে ব্রাজিল শতভাগ সফল। এই সময়ে তারা ঘানা (২০০৬), চিলি (২০১০ ও ২০১৪), কলম্বিয়া (২০১৪), মেক্সিকো (২০১৮),সাউথ কোরিয়া (২০২২) এবং জাপানকে (২০২৬) হারিয়ে সাত ম্যাচেই জয় তুলে নিয়েছে।

কিন্তু ইউরোপীয় প্রতিপক্ষ এলেই চিত্র সম্পূর্ণ ভিন্ন। ২০০৬ সালে ফ্রান্স, ২০১০ সালে নেদারল্যান্ডস, ২০১৪ সালে জার্মানি ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আবারও নেদারল্যান্ডস, ২০১৮ সালে বেলজিয়াম এবং ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। অর্থাৎ, ২০০২ সালের ফাইনালে জার্মানিকে হারানোর পর থেকে বিশ্বকাপ নকআউটে ইউরোপের বিপক্ষে টানা ছয় ম্যাচেই পরাজিত ব্রাজিল।

Reneta

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে এবার তাদের প্রতিপক্ষ নরওয়ে। তাই ম্যাচটি শুধু কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই নয়, বরং দীর্ঘদিনের ইউরোপ-অভিশাপ ভাঙারও বড় পরীক্ষা ব্রাজিলের জন্য। তবে ইতিহাস নরওয়ের পক্ষে থাকলেও পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে ব্রাজিলকেই এগিয়ে রাখছে ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টা অ্যানালিস্টের সুপারকম্পিউটার।

নরওয়ের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২২ দশমিক ৪ শতাংশ, আর ২৪ শতাংশ সম্ভাবনা রয়েছে ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর। শুধু ম্যাচ নয়, কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনাতেও এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অপ্টার হিসাব অনুযায়ী, ব্রাজিলের শেষ আটে জায়গা করে নেয়ার সম্ভাবনা ৬৭ দশমিক ৪ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩২ দশমিক ৬ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরওয়েনেইমারফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলভিনিসিয়াসলিড স্পোর্টসসেমিলিড ২০২৬হালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

মিনি ম্যারাথনে অসুস্থ রানার সুব্রত কুমার, পাশে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

প্রথম দিনের উচ্ছ্বাস দ্বিতীয় দিনেই উধাও?

জুলাই ২৫, ২০২৬

ট্রাম্পের হস্তক্ষেপের ব্যাপারে ইনফান্তিনোকে নিয়ে তদন্ত করবে না আইওসি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT