৪৮ দলের অংশগ্রহণে চলছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় রয়েছে দলগুলোর কোচদের পারিশ্রমিকও। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় শিরোপা জয়ের লক্ষ্যে বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন নিজেদের কোচদের জন্য ব্যয় করছে বিপুল অর্থ। সম্প্রতি প্রকাশিত এক তালিকায় বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর কোচদের বার্ষিক বেতনের হিসাব তুলে ধরা হয়েছে। সেখানে সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ হিসেবে শীর্ষে রয়েছেন ব্রাজিলের দায়িত্বে থাকা কার্লো আনচেলত্তি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ব্রাজিল দলের দায়িত্ব নেয়ার পর আনচেলত্তির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ। বর্তমানে তার বার্ষিক বেতন প্রায় ৯.৫ মিলিয়ন ইউরো, যা চলমান বিশ্বকাপে অংশ নেয়া কোচদের মধ্যে সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল। তার বছরে আয় প্রায় ৫.৯ মিলিয়ন ইউরো। আর ৫.৮ মিলিয়ন ইউরো বেতন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো। আর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি রয়েছেন অষ্টম স্থানে।
বিশ্বকাপ ২০২৬ এর সবচেয়ে বেশি বেতন পাওয়া ১০ কোচ
১। কার্লো আনচেলত্তি (ব্রাজিল)- ৯.৫০ মিলিয়ন
২। থমান টুখেল (ইংল্যান্ড)- ৫.৮০ মিলিয়ন
৩। মাউরিসিও পচেত্তিনো (যুক্তরাষ্ট্র)- ৫.২০ মিলিয়ন
৪। জুলিয়ান নাগেলসম্যান (জার্মানি)- ৪.৮০ মিলিয়ন
৫। রবের্তো মার্টিনেজ (পর্তুগাল)- ৪ মিলিয়ন
৬। ফ্যাবিও ক্যানাভারো (উজবেকিস্তান)- ৪ মিলিয়ন
৭। দিদিয়ের দেশম (ফ্রান্স)- ৩.৮০ মিলিয়ন
৮। লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)- ৩ মিলিয়ন
৯। মার্সেলো বিয়েলসা (উরুগুয়ে)- ৩ মিলিয়ন
১০। রোনাল্ড কোম্যান (নেদারল্যান্ডস)- ৩ মিলিয়ন










