ফুটবল

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা আন্তর্জাতিক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে বাংলাদেশ ও অন্য দেশের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা স্ট্যান্ডে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম জয়ের খোঁজে কানাডা ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ফেভারিট হয়েই নেমেছিল। তবে অপেক্ষাটা বাড়ল তাদের। তৃতীয়বার বিশ্বকাপে অংশ নেয়া দলটি এবারও পেল না জয়ের দেখা। প্রথমে এক গোল হজম করলেও পরে অবশ্য ভালোভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। শেষ অবধি হার এড়িয়ে ড্র-তেই আসর শুরু হল বিশ্বকাপের সহ-আয়োজক দেশটির।

গ্রুপ-বি’র লড়াইয়ে টরন্টোর বিএমও ফিল্ডে বসনিয়ার হয়ে গোলটি আসে জোভো লুকিচ হেড থেকে। কানাডাকে সমতায় ফেরান কাইল লারিন।

ঘরের মাঠ এবং নিজেদের চেনা কন্ডিশনে বসনিয়া থেকে বেশ এগিয়ে ছিল কানাডা। দল দখল শুরু করে থেকে আক্রমণেও আধিপত্য ছিল কানাডার। তবে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করায় জয়ের দেখা মেলেনি তাদের।

ম্যাচের ২১ মিনিটে কর্নার থেকে আসা বল হেডে কানাডার জালে পাঠিয়ে বসনিয়াকে এগিয়ে নেন লুকিচ। এরপর ফেরার চেষ্টা করেও ফেরা হয়নি স্বাগতিকদের। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

বিরতির পর নেমে সমতায় ফিরতে কানাডাকে অপেক্ষা করতে হয়েছিল ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত। কাইল লারিনের গোলে সমতায় ফেরে তারা। শেষঅবধি অনড় থাকে ম্যাচের ফলাফল।

বিষয়:কানাডা ফিফা বিশ্বকাপ-২০২৬ বসনিয়া বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…