চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে বিশ্বকাপ দলে ডেকে যা বললেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ১৯, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন নেইমার। প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ডাক পাওয়া সহজ ছিল না সেলেসাওদের সর্বোচ্চ গোলদাতার। বেশ কয়েকবার প্রশ্ন উঠেছিল তাকে নিয়ে, যার সূত্রপাত ছিল কোচ কার্লো আনচেলত্তির ফিটনেস বিষয় মন্তব্য। শেষ পর্যন্ত দলে ডেকে কোচ নিজেই জানালেন নেইমারের ফিটনেসে উন্নতির কথা।

৩৪ বর্ষী তারকা স্ট্রাইকার জাতীয় দল জার্সিতে ৭৯ গোল করেছেন, যা ব্রাজিলের সর্বোচ্চ। সবঠিক থাকলে নেইমার চতুর্থ বিশ্বকাপে অংশ নেবেন। তার নাম ঘোষণার পর ব্রাজিলের বিভিন্ন স্থানে সমর্থকরা উদযাপন করেছেন।

২০২৩ সালের অক্টোবরে বাম হাঁটুর এসিএল ছিঁড়ে যাওয়ার পর থেকে নেইমার ফিটনেস ফিরে পেতে বেশ সংগ্রাম করেছেন। রিও ডি জেনিরোতে দল ঘোষণার সময় আনচেলত্তি বলেছেন, ‘আমরা সারা বছর নেইমারকে পর্যবেক্ষণ করেছি এবং দেখেছি যে, সম্প্রতি সে ধারাবাহিকভাবে খেলছে। তার ফিটনেসও উন্নত হয়েছে।’

‘এ বিশ্বকাপে সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তার ফিটনেসে আরও উন্নতি করতে পারবে। এ ধরনের প্রতিযোগিতায় তার অভিজ্ঞতা আছে। দলের প্রতি তার ভালোবাসা আছে। সে এ দলে আরও ভালো একটি পরিবেশ তৈরি করতে পারবে।’

২৩ দিন পর যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে বসবে বিশ্বকাপের মহাযজ্ঞ। ‘সি’ গ্রুপে স্কটল্যান্ড, হাইতি এবং মরক্কোর বিপক্ষে লড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জুনের ১৪ তারিখ বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে শুরু হবে সেলেসাওদের বিশ্বকাপ যাত্রা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনচেলত্তিনেইমারফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলমরক্কোলিড স্পোর্টসস্কটল্যান্ডহাইতি
শেয়ারTweetPin

সর্বশেষ

১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন

মে ১৯, ২০২৬

বইয়ের নস্টালজিয়ায় ভর করে সিনেমায় ‘মাসুদ রানা’!

মে ১৯, ২০২৬

এই পৃথিবীর আরও বেশি জাভিয়ের বারদেম দরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া-চীন সম্পর্ক নজিরবিহীন উচ্চতায়: পুতিন

মে ১৯, ২০২৬

রোনালদোর ‘শেষ’ বিশ্বকাপের দলে যারা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT