ফুটবল

বিশ্বকাপের রঙে রঙিন গ্রাম, ৪০০ ফুট ব্রাজিলের পতাকায় হেক্সা জয়ের স্বপ্ন

বাংলাদেশের পতাকাসংবলিত রঙিন ব্যানার ও যুবকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পতাকাসংবলিত রঙিন ব্যানার দিয়ে সাজানো গ্রাম, যেখানে যুবকরা দাঁড়িয়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর মাত্র ৮ দিনের অপেক্ষা। এরপরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠবে গোটা পৃথিবী। হাজার মাইল দূরের সেই মহাযজ্ঞের উত্তাপ পৌঁছে গেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম সাফুরাতেও।

বিশ্বকাপ ঘিরে প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসার অনন্য এক নজির গড়েছেন গ্রামের একদল কিশোর-তরুণ। নিজেদের নাস্তার টাকা জমিয়ে তারা তৈরি করেছেন ব্রাজিলের প্রায় ৪০০ ফুট দীর্ঘ পতাকা। গ্রামের প্রধান সড়কের ওপর উড়তে থাকা সবুজ-হলুদের বিশাল এ পতাকা এখন যেন সাফুরা গ্রামের প্রাণের স্পন্দন।

পতাকার নিচে দাঁড়িয়ে তরুণদের চোখে-মুখে ফুটে উঠছে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তাদের বিশ্বাস, এবারের আসরে ব্রাজিল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবে। সেই আশা নিয়ে তারা প্রিয় দলের জন্য শুভ কামনা জানাচ্ছেন।

বিষয়:কুমিল্লা ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…