চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ১৮, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করেছে পর্তুগাল। ম্যাচজুড়ে বেশ বিবর্ণ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর বিপক্ষে জয়হীন মাঠ ছাড়ার চেয়ে আলোচনার তুঙ্গে রোনালদোর নিষ্প্রভ থাকা। তার পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। ফ্রান্স সাবেক থিয়েরি অঁরি বলেই বসলেন, পর্তুগালের আর রোনালদোকে প্রয়োজন নেই।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বুধবার রাতে ‘কে’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেস গোল করে পর্তুগালকে এগিয়ে দিলেও প্রধমার্ধের শেষদিকে তারা গোল হজম করে। যোগ করা অতিরিক্ত সময়ের ৫ মিনিটে দুর্দান্ত গোলে কঙ্গোকে সমতায় ফেরান ইয়োয়ানে উইসা। ১৯৭৪ সালে আগের খেলা একমাত্র বিশ্বকাপে তিন ম্যাচে ১৪ গোল হজম করা দেশটি ইউরোপিয়ান জায়ান্টদের রুখে দিয়ে প্রথমবার বিশ্বকাপে পয়েন্ট অর্জন করেছে।

ম্যাচ শেষে সাবেক ফরাসি বিশ্বকাপজয়ী থিয়েরি অঁরি ডিআর কঙ্গোর সাথে পর্তুগালের ড্রয়ে রোনালদোর পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেছেন। বলেছেন, ‘যেহেতু সে (রোনালদো) গোল করতে চায়, তাই ব্রুনোর পথে চলে যায়। প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য সহজ হয়ে যায়। বিষয়টি এখন গুরুত্বপূর্ণ, পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়।’

রোনালদোর হাতে এখনও সুযোগ আছে পর্তুগালকে খাদের কিনারা থেকে তুলে আনা। গ্রুপপর্বের পরবর্তী ম্যাচ নবাগত উজবেকিস্তানের বিপক্ষে। খেলা ২৩ জুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোথিয়েরি অঁরিপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্রুততম গোলের রেকর্ড সাইবেরির, স্কটল্যান্ডকে হারাল মরক্কো

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT