চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির বিপক্ষে ‘জীবনের সেরা সুযোগ’ কাজে লাগাতে চায় প্যারাগুয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ২৯, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

হার দিয়ে আসর শুরু করে নকআউটে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে প্যারাগুয়ে। শেষ বত্রিশে এসেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির সামনে পড়তে হচ্ছে। অবশ্য প্রতিপক্ষ বড় হোক বা ছোট, ভালো পারফরম্যান্স করে গ্রুপপর্ব পেরিয়ে আসা সব দেশের আত্মবিশ্বাসই উঁচুতে থাকবে। তেমন সূর লাতিন দেশটির কোচ গুস্তাভো আলফারোর মুখে।

বাংলাদেশ সময় সোমবার রাত আড়াইটায় বোস্টনের জিলেট স্টেডিয়ামে জার্মানি ১২ বছর পর প্রথমবার বিশ্বকাপ নকআউট ম্যাচ খেলতে নামবে ১৬ বছর পর নকআউটে জায়গা করে নেয়া প্যারাগুয়ের বিপক্ষে। প্যারাগুয়ে কোচ আলফারো শিষ্যদের জীবনের সেরা সুযোগটি কাজে লাগাতে বলছেন। লক্ষ্য জার্মানিকে বড় ধরনের অঘটন ঘটিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয়া।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আলফারো বলেছেন, ‘তারা বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার, কিন্তু আমরা মাঠে সর্বস্ব দিয়ে দেব। জার্মানির বিপক্ষে খেলা খুব ভালো, এবং চমৎকার চ্যালেঞ্জ।’

‘আমরা গতকাল রাতে দেরিতে এসেছি। জার্মানির বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নেয়ার জন্য এটা আদর্শ সময় নয়। কিন্তু একটি দল হিসেবে এই দলের উপর এবং প্রতিকূলতার মুখে তাদের প্রতিক্রিয়ার উপর আমার সত্যিই আস্থা আছে।’

‘খেলোয়াড়দের বলেছি, এটাই আমাদের জন্য প্রথম বিশ্বকাপ। এটাকে আপনারা বিভিন্নভাবে নিতে পারেন, কিন্তু আমার মতে, এখানে পৌঁছানোর জন্য আমরা যা করেছি, সেই অর্জনকে আমাদের স্বীকার করতেই হবে।’

ম্যাচের জয়ী দল শেষ ষোলোতে ফ্রান্স অথবা সুইডেনের বিপক্ষে লড়বে, যারা শেষ বত্রিশে একে অপরের বিপক্ষে খেলবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুস্তাভো আলফারোজার্মানিপ্যারাগুয়েফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড ২০২৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্রান্সের পর জার্মানিতে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা

পরবর্তী

ব্রাজিল-জাপান লড়াই: পরিসংখ্যান কী বলছে

পরবর্তী

ব্রাজিল-জাপান লড়াই: পরিসংখ্যান কী বলছে

জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT