চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে টিকটকারদের সুখবর দিল ফিফা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A
এআই দিয়ে বানানো ছবি

আগামী ১৯ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে শুরু গড়াবে ফুটবল বিশ্বকাপ। ৪৮ দলের মহাযজ্ঞ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকবে ব্যাপক উন্মাদনা। তাতে আলোচনার কেন্দ্রে বিশেষ জায়গা করে নিচ্ছে টিকটক।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই প্রথম কোন ভিডিও প্ল্যাটফর্মকে বিশ্বকাপের সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে ঘোষণা করেছে। টুর্নামেন্টজুড়ে মাধ্যমটি পাবে বিশেষ গুরুত্ব ও সুবিধা।

ফিফার ঘোষণা, এবারের বিশ্বকাপে টিকটকের ভিডিও নির্মাতারা পাবেন অতিরিক্ত সুবিধা। বিশ্বকাপের সম্প্রচার প্রতিষ্ঠানগুলো টিকটক অ্যাপের জন্য তৈরি নির্দিষ্ট অংশে থাকা ১০৪টি ম্যাচের নির্বাচিত অংশ সরাসরি সম্প্রচার করতে পারবে। পাশাপাশি ভিডিও নির্মাতাদের একটি বড় অংশ ফিফার সংরক্ষিত দৃশ্যগুলো কোন মালিকানাস্বত্ব ছাড়াই নতুনভাবে ব্যবহার বা কাজে লাগানোর সুযোগ পাবে।

এবারের আসরে দর্শকরা মাঠের বাইরে-ভেতরের এমন অনেক মুহূর্ত দেখতে পাবেন, যা আগে কখনো প্রকাশ পায়নি। অংশগ্রহণকারী ভক্ত-সমর্থকদের মধ্য থেকে নির্বাচিতদের জন্য টিকটক ইন-অ্যাপ বিশেষ কাস্টম স্টিকার, ফিল্টার ও গেমিফিকেশন ফিচার চালু করবে, যা বিশ্বকাপ অভিজ্ঞতাকে আরও দুর্দান্ত করে তুলবে।

বর্তমানে টিকটক বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপগুলোর একটি। তবে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে দীর্ঘদিন। অ্যাপটি অধিগ্রহণ করতে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো চেষ্টাও চালিয়েছে বহুবার। সেই বিতর্কের মধ্যেই ফুটবল বিশ্বকাপ ঘিরে টিকটকের বড় ভূমিকা নতুন মাত্রা যোগ করছে প্রযুক্তি ও ক্রীড়াজগতের সম্পর্কের আলোচনায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকটকফিফাফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬যুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT