চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল মাঠে, খেলোয়াড়রা শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মাটিতে ভারতকে রুখে দিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরপর ঘরের মাটিতে প্রীতি ম্যাচে ভুটানকে হারালেও এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে শক্তিশালী সিঙ্গাপুরের কাছে হেরে যায়। ওই হারে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে হামজা চৌধুরী-জামাল ভূইয়াদের।

ফিফা প্রকাশিত ছেলেদের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৪তে। আগে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের অবস্থান ছিল ১৮৩তে। সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলের হার পিছিয়ে দিয়েছে তাদের।

এক ধাপ অবনতি হওয়া বাংলাদেশের আগের পয়েন্ট ছিল ৯০৪.১৬। সেই পয়েন্ট কমে লাল-সবুজের প্রতিনিধিদের বর্তমান মোট পয়েন্ট ৮৯৯.০১। মোট পয়েন্ট কমেয়ে ৫.১৫।

সেপ্টেম্বর মাসে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। নেপালের দশরথ রঙ্গশালাতে ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচের পর ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে নামবে দলটি। এক মাস পর অক্টোবরের ৯ তারিখ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে খেলবে রাকিব-তপুরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসিএশিয়ান কাপজামালতপুনেপালফিফাবাংলাদেশলিড স্পোর্টসহংকংহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬

আর্জেন্টিনা বিদ্বেষীদের বিতাড়িত করতে অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলেই

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT