চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আর কয়েক মাস পরই আমি আবার আমার জগতে ফিরব’

‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ দিতে বুসানে মোস্তফা সরয়ার ফারুকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
দুই ব্যক্তি বাংলাদেশের শিল্পের ছবি সহ একটি উপহার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ সেপ্টেম্বর শুরু হয়েছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম আসর, যা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। বিশেষ উদ্দেশ্যে এই আসরে যোগ দিয়েছেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

সংস্কৃতি মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, এবারের আসরে প্রথমবারের মতো দেওয়া হবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’। মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ‘ভিশন এশিয়া’ বিভাগে প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে একটি ছবি এই পুরস্কার পাবে। সামাজিক ন্যায়বিচার, বাক ও মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার কিংবা অসাম্যের বিরুদ্ধে লড়াই—এসব বিষয়ভিত্তিক চলচ্চিত্রকে বেছে নেওয়া হবে এ সম্মানের জন্য।

একজন ব্যক্তি অন্যজনের সাথে আলোচনায় অংশ নিচ্ছেন, আলোচনাসভা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ ‘ভিশন এশিয়া’ বিভাগে জায়গা পেয়েছে ১১টি ছবি। এর মধ্য থেকে একটি চলচ্চিত্রকে দেওয়া হবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’। আগামী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিজয়ীর হাতে এ পুরস্কার তুলে দিতে বুসানে অবস্থান করছেন মোস্তফা সরয়ার ফারুকী।

এরই মধ্যে ফারুকী উৎসব পরিচালক জং হানসক ও প্রোগ্রামার পার্ক সান-ইয়ং-এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন,“আলোচনা ছিল দারুণ ফলপ্রসূ ও আকর্ষণীয়। ভবিষ্যতের সহযোগিতার দিকে তাকিয়ে আছি, আর অবশ্যই আগামীকালের ভিশন অ্যাওয়ার্ডসের প্রতীক্ষায় আছি।”

অতিথিরা চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সরকারি দায়িত্বে উপস্থিত হলেও ফারুকীর ভেতরের নির্মাতা পরিচয়ও এদিন উঁকি দিয়েছে। তিনি লিখেছেন, “বুসানে ফিরে আসা সবসময়ই ভালো লাগে। যদিও এবারে আমি সরকারি দায়িত্বে আছি, তবুও সত্যি বলতে কী—উৎসব আর সারা বিশ্ব থেকে আসা বন্ধুদের সঙ্গে মেলামেশা আমাকে অনেকটা প্রাণের হাওয়া দিয়েছে! এই পরিবেশ আর সিনেমাকে ঘিরে আড্ডা, হাসি-ঠাট্টা ভীষণ মিস করছিলাম।”

শেষে তিনি যোগ করেন—“আর কয়েক মাস পরই আমি আবার আমার জগতে ফিরব।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুলাই মেমোরিয়াল প্রাইজপ্রাইজ মানিবুসানভিশন এশিয়ামোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT