ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-আরিচা এই ৩টি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
আজ ২২ জানুয়ারি বুধবার রাত ৩টার পর থেকে এই ৩টি ৩ নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এর এক পর্যায়ে মধ্যরাত ৩টার দিকে ঘন কুয়াশা দেখা যায়।
এদিকে কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পাড়ের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
তবে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে ৩টি নৌপথেই ফেরি চলাচল শুরু করা হবে বলে জানা গেছে।








