ফুটবল

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা

Manchester United খেলোয়াড়ের খুশি উদযাপন, ফুটবল ম্যাচে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় গোলের পর খুশি হয়ে উদযাপন করছেন, ফুটবল ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেজ ইংলিশ প্রিমিয়ার লিগে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে ম্যানচেস্টারে অনুষ্ঠিত পিএফএ’র বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে ফের্নান্দেজ সম্মাননা গ্রহণ করেন। দৌড়ে আর্সেনালের ডেক্লান রাইস এবং ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ডকে পেছনে ফেলেছেন। 

সহকর্মীদের ভোটে নির্বাচিত ফের্নান্দেজ ওল্ড ট্রাফোর্ডে ক্যারিয়ারের অন্যতম সেরা এক মৌসুমের স্বীকৃতি পেলেন। গত মৌসুমে প্রিমিয়ার লিগে রেকর্ড ২১টি অ্যাসিস্ট করেছেন তিনি।

লিগে তার থেকে আসে ৯ গোল। তার নৈপুণ্যে মৌসুমে চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়ে টেবিলে তৃতীয় স্থানে থেকে শেষ করে ইউনাইটেড। সাথে ২০১০ সালে ওয়েইন রুনির পর প্রথম ইউনাইটেড খেলোয়াড় হিসেবে পুরস্কারটি জয়ের অনন্য কীর্তি গড়লেন ব্রুনো।

সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে ফের্নান্দেজ বলেছেন, ‘স্পষ্টতই একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। মাঠে যাদের বিরুদ্ধে খেলতে নামেন এবং যাদের বিপক্ষে খেলছেন, তাদের একজনকে ভোট দেয়া সম্ভবত খুব একটা সহজ নয়। তাই এটি সত্যিই একটি দুর্দান্ত মুহূর্ত।’

২০২০ সালে স্পোর্টিং সিপি থেকে যোগ দেয়া ৩১ বর্ষী তারকা গত ফেব্রুয়ারিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই শতাধিক গোলে সরাসরি অবদান রাখার মাইলফলক অতিক্রম করেছেন। পর্তুগিজ তারকা গ্রীষ্মের শুরুর দিকে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ) এবং প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দুটিও নিজের ঝুলিতে পুরেছেন।

বিষয়:ইপিএল পর্তুগাল পিএফএ ফের্নান্দেজ ম্যানচেস্টার ইউনাইটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…