দেশের ৪ হাজার কিলোমিটার নদীপথকে নিরাপদ করতে সমন্বিত নদীপথ ট্র্যাকিং ব্যবস্থাপনা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করছে বিআইডব্লিউটিএ। পরামর্শক প্রতিষ্ঠান আই ভেঞ্চার তাদের উপস্থাপনায় জানিয়েছে, এই সিস্টেম বাস্তবায়িত হলে নৌপথে দুর্ঘটনা রোধ করা যাবে। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেছেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে নদী পথকে আরো কার্যকর ও নিরাপদ করতে প্রকল্প বাস্তবায়ন করা হবে।






