বাংলাদেশ

দেশের সকল মাদরাসার ফাজিল পরীক্ষা স্থগিত

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো, ইসলামিক শিক্ষা ও গবেষণার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো, যেখানে একটি সবুজ আকারের মুকুটের মধ্যে আরবি লেখা ও একটি বৈজ্ঞানিক প্রতীক রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দেশের সকল মাদরাসার ফাজিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় ফাজিল অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষ পরীক্ষা-২০২২ আগামীকাল ১৮ জুলাই থেকে অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে।

গত ১৬ জুলাই রাতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অপর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থী নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সকল অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…