বাংলাদেশ

জাতীয় গ্রিডে ত্রুটি: বিদ্যুৎবিহীন রাজধানীর অনেক এলাকা

বৈদ্যুতিক লাইন ও বাতির ছবি, বিদ্যুৎ বিভ্রাটের কারণে অন্ধকারে ঢাকা শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈদ্যুতিক লাইন ও বাতির ছবি, বিদ্যুৎ বিভ্রাটের কারণে অন্ধকারে ঢাকা শহর, জাতীয় গ্রিডে ত্রুটির কারণে রাজধানীর বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে রাজধানীর বিভিন্নস্থানে বিদ্যুৎ নেই বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)

রোববার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানিয়েছে পিজিসিবি।

প্রতিষ্ঠানটি জানায়, জাতীয় গ্রিডে ত্রুটির কারণে গুলশান, বনানী, হাতিরঝিল, ফার্মগেট, কারওয়ানবাজার, রামপুরা, মগবাজার, সেগুনবাগিচা, বকশি বাজারসহ রাজধানীর বিভিন্ন স্থান বিদ্যুৎ নেই।

সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানিয়েছে পিজিসিবি।

বিষয়:বিদ্যুৎ সমস্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…