চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতারাতি কোটিপতি হতে গিয়ে ফতুর

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
৫:৫২ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৩
অর্থনীতি, গোপালগঞ্জ, জনপদ
A A
ফরেক্স গ্রুপের আলোচনা সভা, বক্তা ও উপস্থিত সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোন ধরণের পরিশ্রম ছাড়াই ঘরে বসে বিনিয়োগ করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে গোপালগঞ্জের গ্রাহকদের প্রায় কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ (এমটিএফই) নামের একটি প্রতিষ্ঠান। সপ্তাহ খানেক আগে সিস্টেম আপগ্রেডের কথা বলে গ্রাহকদের টাকা উত্তোলন সেবা বন্ধ করে এমটিএফই।

জানা গেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলিগ্রাম বঙ্গরত্ন মহাবিদ্যালয়ের অসীম বাড়ৈ, সহকারী অধ্যাপক শ.ম নাসির হাওলাদার ও ল্যাব সহকারী প্রাণজয় বালার মাধ্যমে খুব গোপনে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক মানুষের টাকা হাতিয়ে নিয়েছে এমটিএফই। মুকসুদপুরে অতি মুনাফার ফাঁদে ফেলে এসব টাকা হাতিয়ে নেওয়ার ভুক্তভোগীর সংখ্যা শতাধিকের ওপরে।

এমটিএফই ব্যবসায় প্রতারিত হয়েছেন এমন অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, এমটিএফই হচ্ছে অনলাইনে বিনিয়োগের একটি প্ল্যাটফর্ম। এই চক্রটি অল্প পুঁজিতে অধিক মুনাফার লোভ দেখিয়ে এবং শিক্ষকতার সুযোগে মানুষকে বিনিয়োগে আকৃষ্ট করেছিলো।

Banglabid

নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষার্থী বলেন, দ্বিগুণ মুনাফার প্রলোভনে পড়ে আমরা অসীম স্যার, নাসির স্যার আর প্রাণজয় স্যারের কথা মতো এমটিএফই-তে বিনিয়োগ করি। কিন্তু বিনিয়োগের পরই প্রতিষ্ঠানটি উধাও হয়ে গেছে। আমরা এখন দিশেহারা। আমরা আমাদের কষ্টে অর্জিত টাকা ও সেই সাথে শিক্ষকতার মুখোশের আড়ালে থাকা এই তিন স্যারের বিচার চাই।

আরেক ভুক্তভোগী রাসেল মুন্সি জানান, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। দেশে এসে মুদি মালের ব্যবসার পাশাপাশি অন্য কোন ব্যবসা করার চিন্তা করেছিলাম। এরই মাঝে নাসির স্যার আর প্রাণজয় বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিনিয়োগ করতে বলে। রাজি না হলে ইমোশনাল কথা বলে বিনিয়োগ করিয়ে আজ আমাকে সর্বশান্ত করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে অসীম বাড়ৈ ও নাসির হাওলাদার জানান, আমরা ঐ কোম্পানির সাথে সম্পৃক্ত ছিলাম না। তবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিটিং হলে দাওয়াত দিয়েছে। দাওয়াতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছি।

Reneta

এবিষয়ে গোপালগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম কবির জানান, সংবাদ প্রচারের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। তবে গোপালগঞ্জের ঘটনাটি আমার জানা নেই। এমন ঘটনা যদি ঘটে এবং কোর্টের মাধ্যমে কোন নির্দেশনা আসে তখন আইনগতভাবে তদন্তের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপালগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার্ক বললেন ‘তুমি বাংলাদেশে নেই’, মিরাজ বললেন ‘দেখিনি’, এগিয়ে এলেন আম্পায়ার

আগস্ট ১৪, ২০২৬

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT