নায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তান পদ্মকে নিজেই লালন-পালন করছেন পরীমনি। এই নায়িকার কাছে, তিনি মায়ের দায়িত্ব পালনের পাশাপাশি সন্তানের পিতার দায়িত্বও পালন করছেন।
এ কারণে রবিবার বাবা দিবসে নিজেকেই শুভেচ্ছা জানালেন পরীমনি। সকালে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছে পরীমনি।
তিনি লিখেছেন, মা হওয়ার সাথে সাথে এই বাবা হয়ে ওঠার ব্যপারটা যে চমৎকারভাবে আমার মধ্যে আছে সেটাকে আমি অবশ্যই এপ্রিসিয়েট করি। হ্যাপি ফাদার্স ডে পরী। দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর।
বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ পরীমনি। পুণ্যের পাশাপাশি তিনি প্রিয়ম নামে আরেক কন্যা সন্তান দত্তক নিয়েছেন। সন্তান লালনের পাশাপাশি সিনেমা ও ওয়েবের কাজ করছে পরী। বিজ্ঞাপন ও বিভিন্ন পণ্যের মডেল হিসেবে দেখা যায় তাকে।
২০২১ সালে ‘গুণিন’ ছবির শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা। এর আগে পরীমনি একাধিকবার বিয়ে করলেও এটি ছিল রাজের প্রথম বিয়ে।
১০১ টাকা দেনমোহরে জানুয়ারিতে তাদের পারিবারিক বিয়ের সংবর্ধনা আয়োজন করা হয়েছিল। ২০২৩ সালে ১৮ সেপ্টেম্বর ডিভোর্স হয় রাজ-পরীর।
২০২২ সালের ১০ আগস্ট রাজ-পরীর সংসারে আসে পুত্রসন্তান রাজ্য। বিচ্ছেদের পরে পরী তার ছেলের নাম পরিবর্তন করে পদ্ম রাখেন।








