চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবাকে নিয়ে সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ১৬, জুন ২০২৪
বিনোদন
A A
বাবা ও ছেলে, পরিবারের গল্পের ছবি, সিনেমা সম্পর্কিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই। প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিনই বাবাকে ঘিরে। তবে প্রতি বছর জুনের তৃতীয় রবিবার পুরো বিশ্বে পালিত হয় ‘বাবা দিবস।’ আর তাই পুরো বিশ্বেই বাবাদের নিয়ে দিনটি বিশেষভাবে উদযাপন করেন সন্তানেরা। বাবা দিবসে বাবাকে নিয়ে দেখে ফেলতে পারেন চমৎকার একটি সিনেমা। জেনে নিন পাঁচটি সিনেমা সম্পর্কে যেগুলোতে বাবার সঙ্গে সন্তানের সম্পর্কের মাধুর্যটাকে চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

বাইসাইকেল থিভস (১৯৪৮): দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইতালিতে অর্থাভাবে থাকা এক বেকার বাবাকে তার পরিবারের সব চাহিদা পূরণ করতে দেখা যায়। অনেক কষ্টে একটা পোস্টার লাগিয়ে বেড়ানোর চাকরি জুটে তার কপালে। তবে সেই চাকরিতে সাইকেল থাকা আবশ্যক। স্ত্রী একটি চাদর বিক্রি করে সাইকেল কিনে দেয়। কিন্তু একদিন চুরি হয়ে সাইকেলটি। ছেলের সঙ্গে চুরি হয়ে যাওয়া বাইসাইকেল উদ্ধারের চেষ্টা করতে থাকে বাবা।

ফাদার অব দ্য ব্রাইড(১৯৫০): আর্থিক টানাপোড়েনে থাকা এক বাবার তার বেড়ে ওঠা মেয়েকে সুন্দর জীবন উপহার দেয়ার চেষ্টা নিয়ে তৈরি হয়েছে ছবির কাহিনী।

দ্য সাউন্ড অব মিউজিক (১৯৬৫): খুব কঠোর একজন বাবা ক্যাপ্টেন ভন ট্র্যাপ। স্ত্রী ছাড়া সাত ছেলে মেয়েকে বড় করার দায়িত্ব তার কাঁধে, তাই কড়া শাসনে রাখেন সন্তানদের। স্ত্রী বিয়োগের পরে আনন্দ এবং গান বন্ধ হয়ে যায় তার ঘরে। সন্তানদের দেখাশোনার জন্য মারিয়া নামে একজন ন্যানি মারিয়াকে রাখেন তিনি। মারিয়া সন্তানদেরকে গানের প্রতি অনুরক্ত করে। নানা কাহিনীর পরে সংগীত বিদ্বেষী ভন ট্র্যাপই একসময় সন্তানদের গানের ভক্ত হয়ে ওঠেন। নাৎসি বাহিনীকে সহায়তা করতে নৌবাহিনীর অফিসার ভন ট্র্যাপের যুদ্ধে যাওয়ার ডাক এলেও যুদ্ধে না যাওয়ার জন্য তিনি সন্তানদের সঙ্গে গানের প্রতিযোগিতায় অংশ নেন এবং জিতে যান। কিন্তু এতে নাৎসি বাহিনী তার পেছনে লাগে। তিনি দুর্গম আলপ পর্বতের মাঝে সন্তানদের নিয়ে হেঁটে সুইজারল্যান্ডের দিকে রওনা হন।

লাইফ ইজ বিউটিফুল (১৯৯৭): কৌতুক আর আবেগের মিশ্রণে তৈরি ‘লাইফ ইজ বিউটিফুল’ সিনেমাটিতে গুইডোর প্রেমকাহিনী এবং মৃত্যুপুরী থেকে তার ছেলেকে রক্ষার জন্য অবলম্বন করা বিভিন্ন কলাকৌশল দেখানো হয়েছে। ইতালির রাজনৈতিক পরিবেশ ঘোলা হওয়া শুরু করার পর জার্মান সৈন্যরা জুইশদের ধরে নিয়ে ‘কনসেইন্ট্রেশন ক্যাম্প’-এ পাঠাতে লাগলো। ছেলের জন্মদিনের দিন গুইডোসহ তার ছেলে এবং চাচাকে জার্মান সৈন্যরা ধরে নিয়ে যায়। যাবার পথে তার ছেলে যখন প্রশ্ন করে ‘বাবা আমরা কোথায় যাচ্ছি?’ গুইডো তার ছেলের কাছে কঠিন বাস্তবটাকে গোপন করে বিভিন্ন হাস্যরসাত্মক ঘটনার মাধ্যমে পরিস্থিতি হালকা করার চেষ্টা করতে থাকে। তারপর শুরু হয় তাদের ক্যাম্পে টিকে থাকার লড়াই।

ফাইন্ডিং নিমো (২০০৩): এক ক্লাউন মাছ আর তার ছেলেকে নিয়ে তৈরি হয়েছে ফাইন্ডিং নিমোর কাহিনী। বাবা ক্লাউন মাছের নাম মারলিন। আর ছেলে মাছের নাম হলো নিমো। বাবা-ছেলের নিখাদ ভালোবাসা এবং বন্ধুত্ব ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে।

ট্যাগ: ফাদার্স ডেবাবা দিবসবাবাকে নিয়ে সিনেমালিড বিনোদনসিনেমাহলিউড ছবিতে বাবাহলিউড সিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট

পরবর্তী

ইংল্যান্ডকে নিয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া

পরবর্তী
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা সুপার এইটে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডকে নিয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া

জেলেনস্কি যুদ্ধ বন্ধের জন্য পুতিনের শর্ত প্রত্যাখ্যান করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ বন্ধে পুতিনের শর্ত জেলেনস্কির প্রত্যাখ্যান

সর্বশেষ

কার্সের ঘটনায় ক্ষুব্ধ রুট, ‘বারবার বোকামি করছে সতীর্থরা’

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT