এস এম সুরুজ আলী: হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রীর সাথে ঝগড়া করে বিষপান করিয়ে দুই মেয়েকে হত্যা করে পিতাও বিষপান করেছ আত্মহত্যা করেছেন।
আজ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় থাকা পিতা আব্দুর রউফকে চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই-এর পুত্র আব্দুর রউফ (৩২) তার স্ত্রী হাফিজার সাথে প্রায়ই ঝগড়া করতেন। এতে ক্ষুব্ধ হয়ে ২ দিন আগে স্ত্রী (৩ সন্তানের জননী) ২ শিশু সন্তানকে রেখে ১ বছরের শিশু সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে যায়।
এতে বিক্ষুব্ধ হয়ে রাত ২টার দিকে ঘরের দরজা বন্ধ করে তার শিশু কন্যা আয়েশা আক্তার (৩) ও খাদিজা আক্তারকে (৫) বিষ পান করান এবং নিজেও বিষ পান করেন। শিশুদের চিৎকারে ঘরের লোকজন দরজা ভেঙ্গে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ শিশুকে মৃত ঘোষণা করেন।








