চুয়াডাঙ্গার জাফরপুরে মেয়েকে ধর্ষণ চেষ্টার অপরাধে বাবা ইনামুল হক জনিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইনামুল হক জনি জাফরপুরের ফকির মোহাম্মদের ছেলে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) কনক কুমার দাস জানান, চুয়াডাঙ্গার জাফরপুরের বসত বাড়ীর শোয়ার ঘরে ইনামুল হক জনি তার মেয়ে ফাউজিয়া হক এ্যানিকে (১৪) জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনার বিষয়ে এ্যানির মামা পৌর এলাকার বেলগাছী ইদগাহ পাড়ার মরহুম ফজল করিম ওরফে ফজর আলীর ছেলে রেজাউল করিম (৪২) বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানার ৯ (৪) (খ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০২০) ধারায় একটি মামলা করে।
মামলার পর চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য নির্দেশনা দেন। এরপর মঙ্গলবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৩টার সময় চুয়াডাঙ্গা ডিবি’র একটি দল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের নাসির উদ্দিনের বাড়ী থেকে অভিযুক্ত ইনামুল হক জনিকে গ্রেপ্তার করে।







