জনপদ

সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, মা গুরুতর আহত

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি, আহতদের ছবি নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় একটি গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত, ঘটনাস্থলে পরিবহন ও পুলিশ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নে গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার কইতলা এলাকার বাসিন্দা শাহরিয়ার সাকিল ও তার ২ বছরের শিশুকন্যা সুমাইয়া আক্তার।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত বলেন, বৃহস্পতিবার সকালে যশোর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারে তিনজন যাত্রী নিয়ে বগুড়ার উদ্দেশে যাচ্ছি। এসময় বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুর উপজেলায় গোধড়া বাজার এলাকায় পৌছাঁলে হঠাৎ প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাকা লাগে। এতে প্রাইভেটকারে থাকা বাবা-মেয়ে ঘটনাস্থলে মারা যান। এসময় নিহত শিশুর মা ও গাড়ির চালক গুরুতর আহত হন।

তিনি আরও জানান, নিহত শিশুটির মাকে উদ্ধার করে স্থানীয় পাটোয়ারি ক্লিনিকে ভর্তি করা হয় এবং গাড়ির চালককে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দু’জনের মরদেহ থানায় রয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…