চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিতুর কাছে ‘সৌভাগ্য’, বাপ্পী বললেন ‘ক্যারিয়ারের সেরা সিদ্ধান্ত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

একের পর সিনেমা করে যাচ্ছেন বাপ্পী চৌধুরী। তার অভিনীত আগস্ট ৫৭০, ঢাকা ২০৪০, শ্বশুড়বাড়ি জিন্দাবাদ, সিক্রেট এজেন্ট সিনেমাগুলো মুক্তির অপেক্ষায়। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু করবেন কাজী হায়াৎ পরিচালিত নতুন সিনেমা ‘জয় বাংলা’। যেখানে প্রথমবারের মতো বাপ্পীর সঙ্গে জুটি বাঁধছেন জাহারা মিতু। যিনি ‘আগুন’ ও ‘কমান্ডো’ দুই সিনেমায় নাম লিখিয়েই আলোচিত।

‘জয় বাংলা’ সরকারি অনুদান প্রাপ্ত সিনেমা। লেখক, শিক্ষক মুনতাসির মামুনের ‘জয় বাংলা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্মাতা কাজী হায়াৎ। তিনি জানিয়েছেন, ২৫ সেপ্টেম্বর থেকে এফডিসিতে শুটিং শুরু করবেন। সপ্তাহখানেক চলবে প্রথম লটের শুটিং। শুরুর লটে বাপ্পী ও জাহারা মিতু দুজনেই শুটিংয়ে নেবেন।

বাপ্পী অভিনীত ত্রিশটির বেশি সিনেমা মুক্তি পেয়েছে। এবারই প্রথম তিনি কাজী হায়াতের মতো নির্মাতার নির্দেশনায় কাজ করতে যাচ্ছেন। চ্যানেল আই অনলাইনকে এ বিষয়ে বলেন, ক্যারিয়ারে যে কটা ভালো সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে কাজী হায়াত আঙ্কেলের ‘জয় বাংলা’ সিনেমাটি করার সিদ্ধান্ত নেয়া। তাছাড়া মুনতাসির মামুন স্যারের উপন্যাসে কাজ করতে পারছি এটাও অন্যতম পাওয়া। বাঙালির কাছে অতিপরিচিত স্লোগান ‘জয় বাংলা’। এখন থেকে মনে করবো ‘জয় বাংলা’ মানেই আমার সিনেমা।

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পূর্বের সময় থেকে একাত্তরের ১৬ ডিসেম্বরের দিন পর্যন্ত সময় উঠে আসবে ‘জয় বাংলা’ সিনেমায়। টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে এটি প্রযোজনা করছেন মিঠু শিকদার। ২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছে ‘জয় বাংলা’।

জাহারা মিতু বলেন, সিনেমাটির প্রেক্ষাপট এই তিন বছর সময়কার। তিনি মনে করেন, এমন একটি প্রেক্ষাপট কেন্দ্র করে সিনেমাটি করতে পারা সৌভাগ্যের বিষয়। সে কারণে তার কাছে যখনই সিনেমাটির প্রস্তাব যায় তিনি একবাক্য হ্যাঁ বলেন।

জাহারা মিতু বলেন, এই উপন্যাসটি ২০১১ সালে কলেজে পড়াকালীন পড়েছিলাম। তাই আগেই কিছুটা ধারণা ছিল। মুক্তিযুদ্ধের আগের একজন কিশোরীর চিন্তাভাবনা, চলনবলন এবং এখনকার প্রজন্মের একজন মেয়ের চিন্তাভাবনা থেকে সবকিছুতে অনেক তফাৎ। চরিত্রের জন্য আমাকে সেই সময়ে ফিরে যেতে হচ্ছে। এজন্য চিত্রনাট্যের পাশাপাশি মানসিক বিষয়েও প্রস্তুতি নিতে হয়েছে। শেষ কয়েকদিন চার কেজি ওজন কমিয়েছি।

Reneta

নির্মাতা কাজী হায়াৎ প্রসঙ্গে জাহারা মিতু বলেন, তিনি আমার ভীষণ পছন্দের নির্মাতা। যখন আমার মাকে সিনেমাটির কথা জানাই কী ধরনের সিনেমা কে থাকবে এসব না জেনেই বলেন ‘করে ফেলো। কারণ এটা কাজী হায়াতের সিনেমা!’ কয়েকদিন গল্প নিয়ে বসেছি, তিনি আমাকে খুব পছন্দ করেছেন। দোয়া দিয়েছেন। আশা করছি, আমাদের কাজটিও চমৎকারভাবে শেষ হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: কাজী হায়াৎজয় বাংলাজাহারা মিতুঢাকা ২০৪০বাপ্পী চৌধুরীমুনতাসির মামুনলিড বিনোদনসরকারি অনুদানসিক্রেট এজেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT