জনপদ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্কুল শিক্ষক নিহত

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্কুল শিক্ষক নিহত

ছবি: সংগৃহীত।

শেরপুরের শ্রীবরদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সৌরভ মাস্টার সবুর (৪৫) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হালগড়া শিশু একাডেমি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর দগ্ধ হয়ে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর বিকালে রান্নার সময় হঠাৎ বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী সৌরভ মাস্টার রোববার রাত ৯ টার দিকে মারা যান।

শ্রীবরদীর খড়িয়া কাজিরচর ইউনিয়নের হালগড়া গ্রামের ইউ. পি সদস্য মো. রনি মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়:গ্যাস সিলিন্ডার বিস্ফোরণশেরপুরস্কুল শিক্ষক নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…