বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিগত সাড়ে ১৫ বছরে জাতির পাশাপাশি সংবাদমাধ্যমের ওপরও তাণ্ডব চালিয়েছিল ফ্যাসিস্ট সরকার। সংবাদমাধ্যম ঠিকভাবে ভ‚মিকা পালন করলে ফ্যাসিবাদের শাসন জেঁকে বসতে পারতো না বলেও মন্তব্য করেছেন তিনি। দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, কোন সরকারের আমলেই লেখার অপরাধে যেনো সাংবাদিকদের চাকরিচ্যুত করা না হয়।







