চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্মাতা ফারুকী এখন উপদেষ্টা, শপথ নিয়ে যা বললেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
নির্মাতা ফারুকী শপথ গ্রহণের সময় উপস্থিত, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এরইমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুকী। তার কিছুক্ষণ পরেই জানা যায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। এদিকে শপথ নেয়ার পর পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন ‘শনিবার বিকেল’ এর এই নির্মাতা!

উপেদেষ্টার দায়িত্ব নেয়া প্রসঙ্গে ফারুকী বলেন, ‘আমি কখনোই কোনো পদ কিংবা কোনো চেয়ারে বসব, এটা ভাবি নাই। কিন্তু প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা টেম্পটিং, না বলাটা মুশকিল।’

Banglabid

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দায়িত্ব পালন প্রসঙ্গে ‘মেড ইন বাংলাদেশ’-এর নির্মাতা বলেন, “আমি আশা করি, যে কয়দিন কাজ করব, কিছু পরিবর্তন হয়তো ঘটাতে পারব। যদি ঘটাতে পারি, মনে করব যে উদ্দেশ্য নিয়ে এসেছি, সেটা সফল হবে। আমি যদি কাজের মধ্যে কোনো ভুল করি, সবার প্রতি আমার একই বক্তব্য, ফিল ফ্রি। ধরিয়ে দেবেন, এটা ভুল হচ্ছে। আমি সেটিকে সাদরে গ্রহণ করব।”

রবিবার বিকেল থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো, বর্তমান সরকারে নতুন তিন উপদেষ্টা যুক্ত হচ্ছেন; এরমধ্যে আছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। সন্ধ্যা হতেই সেই গুঞ্জন সত্য হলো। এরইমধ্যে অভিনন্দন বার্তায় ভাসছেন বহু দর্শকপ্রিয় সিনেমা নির্মাতা ফারুকী। চলচ্চিত্র, নাটকের বহু সহকর্মী ফারুকীকে অভিনন্দন জানাচ্ছেন।

পঁচিশ বছরের বেশী সময় ধরে নির্মাণের সাথে আছেন ফারুকী৷ চড়ুইভাতি, আয়েশা, ৪২০, ব্যাচেলর, মেড ইন বাংলাদেশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, ডুব, শনিবার বিকেলসহ বহু জনপ্রিয় টিভি ফিকশন, চলচ্চিত্র নির্মাণ করেছেন ফারুকী। গড়ে তুলেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘ছবিয়াল’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেসনাটকফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনসংস্কৃতি উপদেষ্টাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT