বাংলাদেশ

চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

চ্যানেল আই অনলাইন: প্রধানমন্ত্রী ও চিত্রনায়ক ফারুকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর শোক প্রকাশের জন্য চিত্রনায়ক ফারুকের ছবি, যা চ্যানেল আই অনলাইন থেকে নেওয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এ দেশের চলচ্চিত্রে নায়ক ফারুক এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার সকালে বাংলাদেশ সময় সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক।

বিষয়:চিত্রনায়ক ফারুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…