চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির ভূমিকা নিয়ে গোলটেবিল আলোচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০৭, জুন ২০২২
বাংলাদেশ
A A
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের ৫০ বছর উদযাপন, মুক্তিযুদ্ধের স্মৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের সহযোগিতায় ফার্মিং ফিউচার একটি আঞ্চলিক মিডিয়া গোলটেবিল আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং বাংলাদেশের বিশেষজ্ঞ ও কৃষি সাংবাদিকদের নিয়ে “কৃষি চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী প্রযুক্তির ভূমিকা,” শীর্ষক এই গোলটেবিলে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রমাণ-ভিত্তিক জ্ঞান ভাগাভাগি এবং অবহিত নীতি-সিদ্ধান্তের ওপর জোর দেওয়া হয়।

বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে আয়োজিত পূর্ববর্তী দেশ-নির্দিষ্ট “ভার্চুয়াল ট্যুর” অনুসরণ করে এই গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হল। এর উদ্দেশ্য সাংবাদিক, কৃষক ও বিজ্ঞানীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা উৎসাহিত করা, যেন কৃষি জৈবপ্রযুক্তির সুবিধা ও গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করে তোলা যায়।

Banglabid

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লা-ফেইভ বলেন, “বিজ্ঞান ও তথ্য-ভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে বিভিন্ন ধরনের দর্শক-শ্রোতা ও অংশীজনদের কাছে পৌঁছাতে এবং কৃষি জৈবপ্রযুক্তি ও কৃষি উদ্ভাবন সম্পর্কিত ভুল ধারণাকে মিথ্যা প্রমাণ করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “টেকসই উৎপাদন বৃদ্ধি, বিশ্বব্যাপী ক্ষুধা ও পুষ্টির ঘাটতি মোকাবিলা এবং ক্রমবর্ধমান প্রতিকূল পরিস্থিতিতে সাড়া প্রদানের ক্ষেত্রে প্রমাণিত ও কার্যকর হাতিয়ার যোগান দেয় জৈবপ্রযুক্তি।”

কৃষি বিষয়ক গণমাধ্যম বিশেষজ্ঞেরা সেখানে অন্য বক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোক্তাদের কাছে জিন প্রকৌশলের সহায়তায় উৎপাদিত শস্যের গ্রহণযোগ্যতা ও কার্যকর বিপণন নিয়ে তাদের মতামত তুলে ধরেন। জিন-সম্পাদিত (জিন এডিটেড) শস্য সম্পর্কে তথ্য ও মিথের মধ্যে যে পার্থক্য রয়েছে, ভোক্তারা যেন তা ধরতে পারেন – সে জন্য আরও গবেষণা-ভিত্তিক কাজ প্রকাশের ওপর জোর দিয়েছে দলটি।

Reneta

অনুষ্ঠানটির সমাপনীতে একটি প্রশ্নোত্তর সেশন ছিল। সেখানে অংশগ্রহণকারীরা তাদের মতামত বিনিময় করেন এবং কৃষি উদ্ভাবন ও টেকসই কৃষি চর্চাকে এগিয়ে নিতে নানা ধরনের উপায় প্রস্তাব করেন। এই ভার্চুয়াল গোলটেবিল আলোচনা সঞ্চালনা করেন ফার্মিং ফিউচার বাংলাদেশের সিইও ও নির্বাহী পরিচালক মোঃ আরিফ হোসেন। আর ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও বাংলাদেশের বিজ্ঞানী ও বিশেষজ্ঞেরা নিজ নিজ দেশে কৃষি জৈবপ্রযুক্তির কার্যকর প্রয়োগ সম্পর্কে কারিগরী উপস্থাপনা তুলে ধরেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউইয়র্কে অস্ত্র কেনার বয়স ১৮ থেকে বেড়ে ২১ বছর নির্ধারণ

পরবর্তী

দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোন রোগী নেই: স্বাস্থ্য মন্ত্রণালয়

পরবর্তী

দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোন রোগী নেই: স্বাস্থ্য মন্ত্রণালয়

অন্ন সংগ্রহের জন্য মানুষের হাতে ধান ধানের দানা. Channel i News - চ্যানেল আই নিউজ

FAO and WFP warn of looming widespread food crisis as hunger threatens stability in dozens of countries

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT