চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার কপালটাই খারাপ’- কী হলো ফারিণের?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশী নারী সড়কে হাঁটছেন, পটভূমিতে শহরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টের শুরুতেই জানা গিয়েছিলো কলকাতার সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের ভীষণ জনপ্রিয় তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ! যে সিনেমাটি নিয়ে নিজেও উচ্ছ্বসিত ছিলেন ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ এর এই অভিনেত্রী।

তবে ছাত্র-জনতার সফল আন্দোলনে বাংলাদেশের সরকার পতনে দেব-ফারিণের সেই প্রজেক্ট এখন অনিশ্চয়তায়। কারণ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপাতত ভারতে যাওয়ার ভিসা বন্ধ রয়েছে! ফলে শুটিংয়ে অংশ নিতে সে দেশটিতে ফারিণের যাওয়া নিয়েও তৈরী হয়েছে আশঙ্কা।

দেব-অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরীর হিটের হ্যাট্রিক হয়েছে আগেই। সম্প্রতি তারা দিলেন চতুর্থ ছবি তৈরির ঘোষণা। ‘টনিক, ‘প্রজাপতি’, ‘প্রধান’-এর পর তাদের আগামী ছবি ‘প্রতীক্ষা’। কলকাতার বাংলা ছবির সফল এই ত্রয়ীর ছবিতে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ দেবের বিপরীতে থাকছেন বলে জানানো হয়।

ছবিটি সম্পর্কে গেল সপ্তাহেই জানানো হয়, ‘প্রতীক্ষা’ পারিবারিক ছবি। ‘প্রজাপতি’র পর এখানেও মিঠুন চক্রবর্তী এবং দেব একসঙ্গে কাজ করবেন। বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে তাদের।

তবে রাজনৈতিক পটপরিবর্তনে এখন জানা যাচ্ছে, কাজ শুরু করতে সহসাই কলকাতায় হাজির হতে পারছেন না ফারিণ। অভিনেত্রী জানান, আপাতত ভারতে যাওয়ার ভিসা বন্ধ থাকায় সিনেমাটিতে কাজ করা নিয়ে অনিশ্চিত অবস্থা সৃষ্টি হয়েছে।

দেবের সঙ্গে ছবি প্রসঙ্গে সম্প্রতি ফারিণ বলেন,“দেবের বিপরীতে ‘প্রতীক্ষা’ নামে একটি ছবিতে কাজ চূড়ান্ত হয়েছে। আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কারণ ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে। কারণ এখন থেকেই ছবিটির প্রি-প্রডাকশনের কাজ শুরু হওয়ার কথা; এ জন্য শিগগিরই কলকাতায় যেতে হবে।”

ফারিণ আরো বলেন, “আবার কবে ভিসা দেওয়া শুরু করবে, তা তো জানি না। এ কারণে সিনেমাটির কাজের বিষয়টিও অনেকটাই অনিশ্চিত। আমার কপালটাই খারাপ।’

ট্যাগ: অভিনয়কলকাতাছাত্র আন্দোলনদেবফারিণলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি

পরবর্তী

বিজয় রক্ষার দায়িত্ব তরুণদের: প্রধান উপদেষ্টা

পরবর্তী
বয়স্ক ব্যক্তি একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় রক্ষার দায়িত্ব তরুণদের: প্রধান উপদেষ্টা

শিল্প উপদেষ্টা দুনীতির ক্ষেত্রে জিরো টলারেন্সের ওপর আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুনীর্তির ক্ষেত্রে জিরো টলারেন্স নিয়ে কাজ করব: শিল্প উপদেষ্টা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT