বিনোদন

সুজেয় শ্যামের সুরে ফারিহার প্রথম মৌলিক গান

সুজেয় শ্যাম ও ফারিহা একসঙ্গে স্টুডিওতে, নতুন গানের প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

সুজেয় শ্যাম ও ফারিহা নতুন মৌলিক গানের জন্য একসঙ্গে স্টুডিওতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামের সুরে প্রথম মৌলিক গান গাইলেন তরুণ সংগীতশিল্পী ফারিহা জাহান। সম্প্রতি বাংলাদেশে টেলিভিশনের একটি স্টুডিওতে গানটি ধারণ করা হয়।

গানটির শিরোনাম ‘লক্ষ কোটি প্রাণের দামে’। এটির কথা লিখেছেন ফরিদা ফারহানা। সার্বিক তত্বাবধান এবং সহকারী সংগীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন অপু আমান।

সংগীতশিল্পী ফারিহা জানান, গানটি বাংলাদেশ টেলিভিশনের ‘স্বাধীন বাংলা’ নামের অনুষ্ঠানে শুক্রবার প্রচারের সম্ভাবনা রয়েছে। স্বাধীন বাংলা প্রযোজনা করেন শাহজালাল শিমুল।

এদিকে সুজেয় শ্যামের সুরে গাইতে পেরে দারুণ উচ্ছ্বসিত ফারিহা। তিনি বলেন, আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া এটি। ওনার মতো গুণী মানুষের সুরে গাইতে পেরেছি এবং সেটি প্রচারও হবে দেশের রাষ্ট্রীয় চ্যানেলে। এই অর্জন আমার সামনের দিনগুলিতে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

ছোটবেলা থেকেই নিয়মিত গান শেখেন ফারিহা জাহান। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত সংগীতশিল্পী। নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

বিষয়:গান ফারিহা শিল্পী সংগীত সংগীত পরিচালক সুজেয় শ্যাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…