চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
বিকেল ৫টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন তার সহধর্মিনী, বিশিষ্ট নারী উদ্যোক্তা কণা রেজা।
ফরিদুর রেজা সাগরকে বিমানবন্দরে স্বাগত জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। সে সময় ফরিদুর রেজা সাগরের ছোটভাই স্থপতি ফরহাদ রেজা প্রবালসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অসুস্থতার সময় তার সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও প্রার্থনা করায় সকল গণমাধ্যমকর্মীসহ দেশবাসীর প্রতি ফরিদুর রেজা সাগর কৃতজ্ঞতা জানিয়েছেন।
চিকিৎসা চলার সময় বেশকিছু গল্প-উপন্যাস লিখেছেন একুশে পদকে ভূষিত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। তার নতুন সাহিত্যকর্ম দ্রুতই বই হিসেবে প্রকাশ হবে। শিগগিরই তিনি চ্যানেল আইয়ে তার নিয়মিত কার্যক্রমও শুরু করবেন।






