চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদপুরে বিএনপির সমাবেশ, বরিশালসহ ৫ জেলায় ঢাকামুখী পরিবহন বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
বরিশাল ও ফরিদপুরের বাসস্ট্যান্ডে ঢাকামুখী বাসের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল প্রতিনিধি: ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৫ জেলা থেকে রাজধানীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার সকাল ৬টা থেকে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, বরগুনা ও পিরোজপুর থেকে ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল করছে না। এতে পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গেও রাজধানীর বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে মোট চারদিন বরিশালে দূরপাল্লা রুটের বাস চলাচল বন্ধ হলো।

ঢাকা রুটে বাস বন্ধের পূর্ব ঘোষণা না থাকায় ঢাকা রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। ঢাকামুখী যাত্রীদের বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে।

Banglabid

ঢাকা রুটে বাস চলাচল বন্ধের সত্যতা নিশ্চিত করে বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মাশরেক বাবলু জানান, বৃহত্তর ফরিদপুরের বাস মালিক-শ্রমিকরা শুক্র ও শনিবার ৩৮ ঘন্টার পরিবহন ধর্মঘট আহ্বান করেছে। বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে ঢাকা রুটের বাসগুলো ফরিদপুরের ভাঙ্গা মোড় অতিক্রম করতে হয়। পরিবহন ধর্মঘট থাকায় ওই জেলার সড়পথে বাস চলাচল করতে দেবেন না ফরিদপুরের পরিবহন মালিক-শ্রমিকরা। তাই দক্ষিণাঞ্চলের সব জেলা থেকে রাজধানীর যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

বরিশাল-ঢাকা রুটের ইলিশ পরিবহনের চালক মো: ফিরোজ জানান, রাজধানীর সঙ্গে বাস চলাচল শুক্র ও শনিবার বন্ধ থাকবে।

উল্লেখ্য, কাল শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ সমাবেশ কেন্দ্র করে ফরিদপুরে বাসসহ সব ধরনের যান্ত্রিক যানবহন শুক্র ও শনিবার বন্ধ ঘোষণা করা হয়েছে। গত শনিবার (৫ নভেম্বর) বরিশাল বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে দুইদিন একইভাবে বরিশালে বাসসহ সব ধরনের যান্ত্রিক যানবহন বন্ধ রাখা হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপির গণসমাবেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় প্রেম ও প্রকৃতি নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

পরবর্তী

বাংলাদেশ শ্রীলঙ্কা হবে যারা ভেবেছিল, তাদের মুখে ছাই পড়েছে: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, পেছনে সবুজ ও লাল ব্যাকড্রপ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শ্রীলঙ্কা হবে যারা ভেবেছিল, তাদের মুখে ছাই পড়েছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের রাজনৈতিক সমাবেশে যুবলীগের মতো জনসমাগম হয়নি, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির কোনো সমাবেশে যুবলীগের মতো জনসমাগম হয়নি: আওয়ামী লীগ

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT