কুষ্টিয়া

মা-বাবার কবরেই শায়িত হলেন ফরিদা পারভীন

মুসল্লিরা ফরিদা পারভীনের জন্য দোয়া ও শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদা পারভীনের জানাজায় অংশগ্রহণকারী মুসল্লিরা দোয়া ও শ্রদ্ধা জানাচ্ছেন, শোকের মুহূর্তে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুষ্টিয়ায় মা-বাবার কবরেই শায়িত হলেন প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। রোববার ১৪ সেপ্টেম্বর এশারের নামাজের পর জানাজা শেষে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থানে মা-বাবা কবরের ওপর দাফন করা হয়।

জানাজা পড়ান কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন।

জানাজায় অংশ নেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, ফরিদা পারভীনের স্বামী গাজী আব্দুল হাকিম, সদর উপজেলা নির্বাহী অফিসার রোকনুউজজামানসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এর আগে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

বিষয়:জানাযা ফরিদা পারভীন শেষ বিদায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…