চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেঙ্গে গেল অভিজিৎ-দয়ার বন্ধুত্ব?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

কাটাপ্পা বাহুবলীকে কেন মারল? এই প্রশ্নের উত্তর টানা দু-বছর ধরে তাড়া করে বেরিয়েছে ভক্তদের। ‘বাহুবলী টু’তে এই প্রশ্নের জবাব মিলেছিল। তেমনই উত্তেজনা নিয়ে হাজির ‘সিআইডি’-র ধামাকা প্রোমো!

৬ বছর পর আইকনিক টেলিভিশন সিরিজ ‘সিআইডি’ ফিরছে সনি চ্যানেলে। শনিবার রাতে ইনস্টাগ্রামে নতুন সিজনের প্রথম ঝলক দেখেই মাথায় বাজ ভেঙে পড়ল ভক্তদের। এমনটা তো দুঃস্বপ্নেও আশা করেনি তারা। অভিন্ন হৃদয় দুই বন্ধু অভিজিৎ ও দয়াকে পরস্পরের জন্য জান লড়িয়ে দিতে দেখেছে এতদিন সবাই। সেই অভিজিৎ কিনা দয়ার বুকে গুলি চালালো?

প্রোমোর শুরুতেই দেখা গেল, সিআইডি অফিসার অভিজিৎ (আদিত্য শ্রীবাস্তব) এবং দয়া (দয়ানন্দ শেঠি) বৃষ্টিভেজা পাহাড়ে পরস্পরের মুখোমুখি। নেপথ্যের ভয়েসওভারে ভেসে এল, ‘যারা দেশের জন্য একসঙ্গে লড়াই করেছিল তারা কেন এখন পরস্পরের শত্রু হয়ে গেল?

মাথা থেকে রক্ত ঝরছে দয়ার। তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে অভিজিৎ, চোখে তার প্রতিশোধের আগুন। এসিপি প্রদ্যুমানকে (শিবাজি সাতম) দূর থেকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘তোমরা থামো’। কিন্তু বুক চিতিয়ে দয়া বলে, ‘অভিজিৎ গুলি চালা’। এরপর দেখা যায়, পিস্তল থেকে দু-রাউন্ড গুলি ফায়ার করে অভিজিৎ, এবং বুকে গুলি লাগার পর পাহাড়ের উপর থেকে সোজা খাদে পড়ে যায় দয়া! ছুটে আসেন এসিপি প্রদ্যুমান। যারা দেশের জন্য প্রাণ দিতেও রাজি, তাদের গল্প এখনও অনেকটা বাকি।

কিন্তু কেন অভিজিৎ গুলি করল দয়াকে? এই প্রশ্নে অসাড় নেটপাড়া। পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত লেখেন, কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছিল জানতে চাইনি, তবে অভিজিৎ কেন দয়াকে গুলি করল? জানতে চাই। সিআইডি ২.০ দেখার উত্তেজনা আরও বাড়িয়ে দিল এই প্রোমো।

একজন লেখেন, ‘ছোটবেলার নস্টালজিয়া নতুন মোড়কে, উত্তেজিত! কী হাড় হিম করা প্রোমো!’ অনেকে আবার ফ্রেডির কথা ভেবে আবেগঘন। এক ফ্রেডি ভক্ত লেখেন, ‘সত্যিই উত্তেজিত! যদিও ফ্রেডিকে ছাড়া বেশ কঠিন হবে সিআইডি দেখা, আশা করি নিখিল, শচীন এবং অন্যান্য অফিসাররাও উপস্থিত থাকবেন। শুভ কামনা!’ প্রসঙ্গত, সিআইডি খ্যাত ফ্রেডি ওরফে অভিনেতা দীনেশ ফদনিশ গত বছর ডিসেম্বরে প্রয়াত হন।

Reneta

সিআইডি-র নতুন সিজন নিয়ে শিবাজি সত্যম এক বিবৃতিতে বলেন, ‘এবারের ধারাবাহিকের শুরুতেই দেখা যাবে দয়া-অভিজিৎ বন্ধন ছিন্ন প্রদ্যুমানের দুনিয়া ওলটপালট হয়ে যাবে’।

১৯৯৮ সালের জানুয়ারি থেকে অক্টোবর ২০১৮ পর্যন্ত টানা ২০ বছর টেলিভিশনে প্রচারিত হয়েছিল ‘সিআইডি’। একটা সময় বলা হত, সনিতে সিআইডি চলে না, সিআইডি-র উপর ভর করে সনি চ্যানেল চলে। সিরিজ বন্ধের পর থেকেই কামব্যাকের অপেক্ষায় দিন গুনছিল ভক্তরা, ছয় বছরের অপেক্ষা অবশেষে শেষ হচ্ছে। তবে কবে থেকে শুরু হবে সিআইডি-র নতুন সিজন, তা ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ।

 

View this post on Instagram

 

A post shared by Sony Entertainment Television (@sonytvofficial)


সূত্র- হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেলিভিশন ধারাবাহিকসিআইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

মে ২০, ২০২৬

প্রথমে ‘ওয়ার্ক ফ্রম হোম’ আদেশ, পরে ভোরবেলায় ৮ হাজার কর্মী ছাঁটাই মেটাতে

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মে ২০, ২০২৬

ঈদুল আজহায় চাঁদপুরে গবাদিপশুর সংকট

মে ২০, ২০২৬

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-ভারতের সঙ্গে বেশি বেশি খেলতে চান শান্ত

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\nসূত্র- হিন্দুস্থান টাইমস","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["বিনোদন"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/10/Untitled-323.png","width":750,"height":422},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}