চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রসিদ্ধ বিজ্ঞানী রবিন শ্যাটকের ইনসেপ্টা পরিদর্শন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৩
স্বাস্থ্য
A A
বিজ্ঞানী রবিন শ্যাটক ইনসেপ্টা কোম্পানির সঙ্গে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান লন্ডনের ইমপেরিয়াল কলেজ দেশের স্বনামখ্যাত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর সাথে কাজ করার আগ্রহ দেখিয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) লন্ডনের ইমপেরিয়াল কলেজ সংক্রমণ রোগ বিভাগের গবেষক দলের প্রধান প্রফেসর রবিন শ্যাটক সাভার ও ধামরাইয়ে ইনসেপ্টার ভ্যাক্সিন ও ওষুধ উৎপাদন এবং জীবাণুমুক্তকরণ ব্যবস্থা পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে রবিন শ্যাটক বলেন, ইনসেপ্টার ব্যবস্থাপনা খুবই প্রসংশনীয়।

Banglabid

ভ্যাক্সিন প্যাকেটিং সরেজমিনে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। পরিদর্শন শেষে এমআরএনএ ভ্যাক্সিন বিশেষজ্ঞ প্রফেসর রবিন জন শ্যাটক ইনসেপটার বিভিন্ন ধরনের জীবনরক্ষাকারী নতুন নতুন ভ্যাক্সিন তৈরির সক্ষমতা আরও এগিয়ে নিতে প্রযুক্তি ও গবেষণা সহায়তা দেয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির জানান, বিগত দিনে প্রোটিন সাব ইউনিট ভ্যাক্সিন তৈরি করার জন্য ইমপেরিয়াল কলেজের প্রফেসর রবিন জন শ্যাটক ইনসেপ্টাকে সহায়তা দিয়েছেন। এই ধারাবাহিকতায় আগামীতেও তিনি অন্যান্য ভ্যাক্সিন তৈরিতে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবেন।

আব্দুল মুক্তাদির আরও বলেন, ‘ইনসেপ্টা এখন থেরাপিউটিক ভ্যাকসিন তৈরিতে অন্তর্ভুক্ত হতে পেরেছে। রেপ্লিকেটিং এবং নন রেপ্লিকেটিং এই দু ধরনেরই এমআরএনএ ভ্যাক্সিন নিয়ে আমরা এখন যৌথভাবে রিসার্চ করব। ভবিষ্যতে এমআরএনএ এবং থেরাপিউটিক ভ্যাকসিন নিয়েও যত গবেষণা হবে সেখানেও আমরা অংশগ্রহণ করবো।’

Reneta

তিনি বলেন, প্রফেসর রবিন জন শ্যাটক একজন বিখ্যাত বিজ্ঞানী। উনার সহায়তায় এদেশের সায়েন্টিস্টরা অনেক বেশি প্রশিক্ষিত হবেন এবং নতুন নতুন গবেষণার ক্ষেত্র উন্মোচিত হবে। ইতিমধ্যেই আমরা দুজন সায়েন্টিস্টকে ইমপেরিয়াল কলেজ থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে এসেছি। অচিরেই আরও অনেককেই প্রশিক্ষণ দেয়া হবে। এতে করে বাংলাদেশে ভ্যাকসিন মূল উপকরণ (সীড) তৈরির দ্বারও উন্মোচিত হবে। আমরা মনে করি ভ্যাকসিন ও ঔষুধের বিষয়ভিত্তিক গবেষণার ক্ষেত্রে একটি নবযুগের সূচনা তৈরি হলো। এতে করে জনগণের জন্য আরও ভালো সুফল বয়ে আনা সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনসেপটা ফার্মাসিউটিক্যালসভ্যাক্সিনরবিন শ্যাটক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তমব্রু সীমান্তের শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি ‘শান্ত’

পরবর্তী

আইপিএল নিলামে স্বর্ণা’সহ বাংলাদেশের ৮ ক্রিকেটার

পরবর্তী
বাংলাদেশ নারী ক্রিকেটার ব্যাটিং করছে, আইপিএল নিলামে স্বর্ণা’সহ বাংলাদেশের ৮ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল নিলামে স্বর্ণা’সহ বাংলাদেশের ৮ ক্রিকেটার

দুধের ক্ষতিকর দিকের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুষ্টিগুণ সমৃদ্ধ দুধের ক্ষতিকর দিক

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT